দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সিলেট টেস্টের শেষ দিন আজ সোমবার। রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান–শ্রীলঙ্কা প্রথম টেস্ট। অ–১৯ এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।সিলেট টেস্ট: ৫ম দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাডজাতীয় ক্রিকেট লিগসিলেট–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরাওয়ালপিন্ডি টেস্ট: ১ম দিনপাকিস্তান–শ্রীলঙ্কাসকাল ১০–৩০ মি., পিটিভি স্পোর্টস, ট্যাপম্যাডঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ–মালয়েশিয়াবেলা ১১টা, সনি স্পোর্টস ১ ও ৫শ্রীলঙ্কা–আফগানিস্তানবেলা ১১টা, সনি স্পোর্টস ১ ও ৫শারজা টেস্ট: ৩য় দিনজিম্বাবুয়ে–আফগানিস্তানদুপুর ১২টা, ট্যাপম্যাড

খেলাধুলা | 1 week ago
নামাজের সময়সূচি: ৯ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ৯ নভেম্বর ২০২৬

আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৪ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫২ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪১ মিনিট।মাগরিব- ৫:২০ মিনিট।ইশা- ৬:৩৫ মিনিট।আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৫ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৮ মিনিট।মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫৩ মিনিট।সূর্যোদয়- ৬:০৯ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 1 week ago
অভিশংসনের পরই গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

অভিশংসনের পরই গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্যাপক আর্থিক কেলেঙ্কারি ও তীব্র রাজনৈতিক সংকটের মুখে প্যারাগুয়ের ডানপন্থী প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই গৃহবন্দি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি একটি বিতর্কিত ব্যাংককে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়।দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই ঘটনায় দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন।তদন্তে উঠে এসেছে, পেনিয়ার প্রশাসন উয়েনো ব্যাংককে বাড়তি সুবিধা দেওয়ার পর ব্যাংকটি অতি দ্রুত প্রসার লাভ করে। কিন্তু সম্প্রতি অনিয়মের অভিযোগে ব্যাংকটির কার্যক্রম স্থগিত করায় এর প্রায় ২৯ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট জব্দ করা হয়। এটি দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ।এর ফলে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার মতো মৌলিক চাহিদা মেটানোর জন্যও নিজেদের টাকা তুলতে পারছেন না। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনাও ঘটে।গত সপ্তাহে দ্রুতগতির এই অভিশংসন প্রক্রিয়া শুরু হয়ে শুক্রবার (৬ নভেম্বর) পেনিয়ার গ্রেপ্তারের নির্দেশ জারির মধ্য দিয়ে শেষ হয়। এর মধ্যেই তার ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন নেতা হিসেবে শপথ নেন। পেনিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলির কার্যালয়।বিশ্লেষকদের মতে, উয়েনো ব্যাংকে রাষ্ট্রীয় ও পেনশন তহবিল থেকে প্রায় ৮০ থেকে ৮৬ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল। প্রেসিডেন্ট পেনিয়ারও ব্যাংকটির মূল সংস্থায় প্রায় ১০ লাখ ডলারের শেয়ার ছিল, যা তিনি ২০২৫ সালের এপ্রিল মাসে বিক্রি করেন। এই কেলেঙ্কারির কারণে জনরোষ চরমে পৌঁছালে এবং খুচরা বিক্রি ৮০ শতাংশ পর্যন্ত কমে গেলে পেনিয়া তার দলের সমর্থনও হারান। বিরোধী সিনেটররা এটিকে প্যারাগুয়ের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম বৃহত্তম দুর্নীতি ও জালিয়াতি হিসেবে অভিহিত করেছেন।এদিকে আর্জেন্টিনার পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও পেনিয়া নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত আইনি সুরক্ষার পথ বন্ধ হয়ে যাওয়ায় তাকে সাধারণ আদালতের মুখোমুখি হতে হচ্ছে।

জাতীয় | 2 weeks ago
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৭ নভেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ এবং বিশেষ মোনাজাতে শেষে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে যোগ দেন।অনুষ্ঠানে সেনাপ্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্যগণ ও সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত আছেন।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।

জাতীয় | 2 weeks ago
বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করে। স্বাধীনতার পর একটি দল দেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করতে বিভিন্ন আইন প্রণয়ন করে এবং বাকশাল প্রতিষ্ঠা করে। এতে দেশ অন্ধকারে নিমজ্জিত হয় এবং একটি স্বাধীন জাতির বিকশিত হওয়ার আকাঙ্ক্ষা ধ্বংস হয়। পরবর্তী সময়ে জাতি আবার নতুন করে পথের দিশা পায়। এরপর বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ষড়যন্ত্র থেমে থাকেনি। এরপরও গণতান্ত্রিক চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে। প্রতিটি গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে ৭ নভেম্বরের আদর্শ জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, বারবার বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। ২০২৪ সালের পরাজিত শক্তি বারবার ক্ষমতায় থেকে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ২০২৪ সালের আন্দোলনের পেছনেও ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে বলে দাবি করেন তিনি।দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল বোমা ফাটানো হচ্ছে। তার অভিযোগ, পাশের দেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের অর্থায়নে দুষ্কৃতকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। জনগণ তাদেরও প্রতিহত করবে। ফ্যাসিস্টদের আবার নিজেদের আঙিনায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা হলে জনগণ তা ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সব অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করবে বলেও জানান রুহুল কবির রিজভী।

জাতীয় | 2 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সিলেট টেস্টের তৃতীয় দিন আজ শনিবার (৭ নভেম্বর)। আজ রাতে ইউরোপের লিগ ফুটবলে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, পিএসজি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।২য় ওয়ানডেনিউজিল্যান্ড–ভারত, সকাল ৮টা, সনি স্পোর্টস ১ ও ২সিলেট টেস্ট: ৩য় দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাডজাতীয় ক্রিকেট লিগসিলেট–রাজশাহী, সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ–শ্রীলঙ্কা, বেলা ১১টা, সনি স্পোর্টস ২শারজা টেস্ট: ৩য় দিনজিম্বাবুয়ে–আফগানিস্তান, দুপুর ১২টা, ট্যাপম্যাডইংলিশ প্রিমিয়ার লিগলিডস–টটেনহাম, সন্ধ্যা ৬–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১আর্সেনাল–হাল সিটিরাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১নটিংহাম–ম্যানচেস্টার সিটিরাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগামালাগা–রেসিং, সন্ধ্যা ৭টা, টি স্পোর্টসএস্পানিওল–দেপোর্তিভোরাত ৯–১৫ মি., টি স্পোর্টসওসাসুনা–বিলবাওরাত ১১–৩০ মি., টি স্পোর্টসভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদরাত ২টা, টি স্পোর্টসফ্রেঞ্চ লিগ আঁপিএসজি–ত্রয়া, রাত ২–০৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

খেলাধুলা | 2 weeks ago
নামাজের সময়সূচি: ৭ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ৭ নভেম্বর ২০২৬

আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২২ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫২ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪১ মিনিট।মাগরিব- ৫:২০ মিনিট।ইশা- ৬:৩৫ মিনিট।আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৬ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৭ মিনিট।রবিবার, ৮ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫২ মিনিট।সূর্যোদয়- ৬:০৮ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে–চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে–খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 2 weeks ago
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে এবার আলোচনা সভা, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনীসহ সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে দলটি।১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীতে একের পর এক পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা ঘটে। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করা হয়। ৭ নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন।মুক্ত হওয়ার পর তিনি আবার সেনাবাহিনীর নেতৃত্বে ফিরে আসেন এবং রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।এদিকে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

জাতীয় | 2 weeks ago
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ‘৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক বাংলাদেশের আগামী নির্মাণের প্রেরণা ও পাথেয়।‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছিল।দেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন।’সর্বদা ইতিহাস চর্চায় মশগুল থাকা সমীচীন নয়, একইভাবে ভবিষ্যতের পথ রচনায় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাও একটি ঐতিহাসিক ভুল বলে জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘আমি মনে করি, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে।ইতিহাস সাক্ষী, দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত সেই অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ ঘটিয়ে সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছিল, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে, বীর ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবশেষে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাণীতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের। ২০২৪ ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল একইভাবে ১৯৭৫ সালেও সিপাহি জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল।’তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আমাদের এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন জাতীয় ঐক্য।’বাংলাদেশের আর্থ-সামাজিক-ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হলে ৭ নভেম্বরের মতো সিপাহি জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ৭৫ সালের ৭ নভেম্বর তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে সিপাহি জনতার বিপ্লব, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা ২৪-এর ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান, এভাবে ইতিহাসের বিভিন্ন সময়ে প্রতিটি বিপ্লব কিংবা অভ্যুত্থানের একটাই আকাঙ্ক্ষা, স্বাধীন বাংলাদেশে জনগণের সবাইকে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর ও নিরাপদ কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ।’তিনি জানান, ঐতিহাসিক এই দিনে দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের দীপ্ত উচ্চারণ হোক, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’জাতীয়ভাবে ৭ নভেম্বর উদ্যাপন উপলক্ষে সব কর্মসূচির সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ‘৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক বাংলাদেশের আগামী নির্মাণের প্রেরণা ও পাথেয়।’ 

জাতীয় | 2 weeks ago
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণের অকুণ্ঠ সমর্থনে তার ওপর রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সংকট উত্তরণের দায়িত্ব অর্পিত হয়।বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিপাহি ও জনতার সংহতি ছিল স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এক অভূতপূর্ব জাগরণ। একই চেতনার পুনর্জাগরণ ঘটে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে। ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের ঐক্যে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এর মধ্য দিয়ে বাংলাদেশ তাবেদার রাষ্ট্রে পরিণত হওয়ার বিপর্যয় থেকে রক্ষা পায়।রাষ্ট্রপতি বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির গুরুত্ব অপরিসীম। এর ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্‌ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্ত করেন তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করেন।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে এবং ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছে।তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। জাতীয় সমস্যা সমাধানে পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার পাশাপাশি জাতীয় সংসদকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশ ও জনগণের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, বৈষম্য ও সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

জাতীয় | 2 weeks ago