দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম

বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করতে কোস্টগার্ডকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়। সে অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। নতুন নাম অনুমোদনের বিষয়টি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে কোস্টগার্ডকে জানায়।চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।কোস্টগার্ড সূত্রে জানা গেছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তারা শহীদ হন।

জাতীয় | 2 weeks ago
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪

সারাদেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।এই সময়ে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৭৫ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৪১ জনশুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৯৪ জন। হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭১। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

স্বাস্থ্য | 2 weeks ago
ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রথমবারের মতো বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে

ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রথমবারের মতো বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রথমবারের মতো বিকল্প পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে তিনটি বিশেষায়িত লরিতে এসব পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার প্রচলিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে বিকল্প পথ ব্যবহার করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে পৌঁছায়। ইউরেনিয়াম পরিবহনে এর আগে এ রুট ব্যবহার করা হয়নি।এত দিন ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় যেত।রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তার স্বার্থে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়েছে।এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।রূপপুর প্রকল্প সূত্রে জানা গেছে, রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ইতোমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

জাতীয় | 2 weeks ago
ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারি: ট্রাম্প

ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারি: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।ট্রাম্পের এই বক্তব্য এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান যুদ্ধ নিয়ে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগে ট্রাম্প প্রশাসন কতটা স্বাধীনভাবে সামরিক পদক্ষেপ নিতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারি বাড়াতে পারে। তবে কয়েকজন বিশ্লেষকের আশঙ্কা, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অতিথি মন্তব্য করেছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগের প্রায় দুই মাসের মধ্যে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারেন ট্রাম্প। তবে অন্য বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেই যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যেও এক ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। একদিকে তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে বড় ধরনের নতুন হামলার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তার ভাষায়, ‘প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।’ পলিটিকোকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত সঠিক ছিল। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পেছনে যুদ্ধেরও একটি ভূমিকা ছিল।তবে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণ হিসেবে যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের দামকেই বেশি গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, এর কারণ পেট্রলের দাম।’

আন্তর্জাতিক | 2 weeks ago
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এ দাম কমানো হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১২ হাজার ৭২ টাকা। এই দাম বাড়ানোর পর এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।এর আগে ৫ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা।১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এ দামেই সোনার গহনা বিক্রি হয়।সোনার গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 2 weeks ago
সবজির বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি

সবজির বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি

শীত যত এগিয়ে আসছে, বাজারে মৌসুমী সবজির সরবরাহ তত বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারের দোকানগুলো এখন থরে থরে সাজানো তাজা শীতকালীন সবজিতে। সরবরাহ বৃদ্ধির কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে দামেও। মাসখানেক আগের অতি চড়াদাম কিছুটা হ্রাস পেয়েছে।টমেটো, গাজরসহ দুয়েকটি পণ্যের দাম এখনো শতকের ঘরে থাকলেও বেশিরভাগ সবজি মিলছে ৫০ থেকে ৭০ টাকা কেজিতে। ৮০ টাকা কেজিতে নেমেছে কাঁচামরিচের দাম।তবে, শীতের সবজির দাম এখনো প্রত্যাশিত দরে আসেনি, এমন অভিমত ক্রেতাদের। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধি এবং হাতবদলের অতিরিক্ত মুনাফায় দাম আশানুরূপ কমছে না।শীতের আগমনে সবজির দামে স্বস্তির ইঙ্গিত মিললেও বিপরীত চিত্র মুরগির বাজারে। খামারে উৎপাদন কমায় নেতিবাচক প্রভাব পড়ছে সরবরাহেও। ১৮০ থেকে ১৮৫ টাকায় অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগি দাম। হেরফের নেই সোনালি জাতের দামেও। এক কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে দেশি মুরগি। এক কেজি দাম হাকা হচ্ছে ৬৫০ থেকে ৬৮০ টাকা। দাম কমার ইঙ্গিত নেই ডিমের বাজারে। এক ডজন লাল ডিমের জন্য গুণতে হবে ১৪৫-১৫০ টাকা। আর সাদা ডিম এক ডজন কিনতে চাইলে দিতে হবে ১৩৫  টাকা।হেঁরফের নেই মাংসের বাজারেও। এক কেজি গরুর মাংস কিনতে চাইলে পকেট থেকে বেরিয়ে যাবে ৭৬০ টাকা। আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুণতে হবে সাড়ে বারোশো টাকা কেজি।এছাড়া, ভরা মৌসুমেও চড়া রাজধানীর মাছ বাজার। নদী, উপকূল থেকে শুরু করে চাষের, সবধরনের মাছের দাম বাড়তি।বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞার পরও নদীতে আশানুরূপ মাছ মিলছে না। তাই বাড়েনি সরবরাহ। অন্যদিকে, পরিবহন খরচ ও ছুটির দিনের প্রভাবে মাছ বিকোচ্ছে বেশি দামে। এর ধাক্কা লেগেছে ব্যবসায়। বিক্রিবাট্টা নেমেছে তিন ভাগের এক ভাগে।

জাতীয় | 2 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।ক্রিকেটসিলেট টেস্ট: ২য় দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসরাসরি, সকাল ৯–৩০ মি.,টি স্পোর্টস ও ট্যাপম্যাডঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটভারত–নেপালসরাসরি, বেলা ১১টা,সনি স্পোর্টস ১পাকিস্তান–আরব আমিরাতসরাসরি, বেলা ১১টা,সনি স্পোর্টস ৫শারজা টেস্ট: ২য় দিনজিম্বাবুয়ে–আফগানিস্তানসরাসরি, দুপুর ১২টা,ট্যাপম্যাডফুটবলইংলিশ প্রিমিয়ার লিগএভারটন–কভেন্ট্রিসরাসরি, রাত ২টা,স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাসেভিয়া–আলাভেসসরাসরি, রাত ২টা,টি স্পোর্টস

খেলাধুলা | 2 weeks ago
নামাজের সময়সূচি: ৬ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ৬ নভেম্বর ২০২৬

আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২১ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫২ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪১ মিনিট।মাগরিব- ৫:২০ মিনিট।ইশা- ৬:৩৫ মিনিট।আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৬ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৭ মিনিট।শনিবার, ৭ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫২ মিনিট।সূর্যোদয়- ৬:০৮ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 2 weeks ago
ফরিদপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মাহবুব পিয়াল,ফরিদপুর : বৃক্ষ রোপনে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ ' এই শ্লোগানকে সামনে রখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কমলাপুর চাঁদমারি এলাকায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজন ও জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, নির্বাহী কর্মকর্তা বেগম সানজিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনর অংশ হিসেবে ফরিদপুরে গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন দেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।এ সময় ওই এলাকায়  ফলজ,বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

ফরিদপুর | 2 weeks ago
কমছে তাপমাত্রা, তিন মাসে ৬ শৈত্যপ্রবাহের আভাস

কমছে তাপমাত্রা, তিন মাসে ৬ শৈত্যপ্রবাহের আভাস

কার্তিকের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় শীতের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শেষরাতে গ্রামাঞ্চলে ঠান্ডার অনুভূতির পাশাপাশি নদী অববাহিকায় দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার।এরমধ্যে আগামী তিন মাসে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে।বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, আগামী তিন মাসে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে।ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পেতে পারে।বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘সিয়াম থাই বেকারি’পূর্বাভাসে আরো জানানো হয়েছে, পুরো সময়জুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহের সময় বিশেষ করে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে।এ ছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে।এরমধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।বাংলাদেশ এআই বিজনেস সামিট আজ, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিএ বিষয়ে আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে এসব লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে।এতে ঠান্ডার অনুভূতি বাড়বে। শৈত্যপ্রবাহ চলাকালে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

আবহাওয়া | 2 weeks ago