দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েনশিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।পরিস্থিতির ওপর বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সারাদেশ | 5 days ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জোহানেসবার্গে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিন আজ। জাতীয় ক্রিকেট লিগের মৌসুমের শেষ দিন আজ। সাফের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান।জোহানেসবার্গ টেস্ট: ৩য় দিনবাংলাদেশ–দক্ষিণ আফ্রিকাবেলা ২টা, টি স্পোর্টসজাতীয় ক্রিকেট লিগময়মনসিংহ–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরাওয়ালপিন্ডি টেস্ট: ১ম দিনপাকিস্তান–শ্রীলঙ্কাসকাল ১০–৩০ মি., টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টসশারজা টেস্ট: ৫ম দিনআফগানিস্তান–জিম্বাবুয়েবেলা ১২টা, ট্যাপম্যাডসাফ ফুটবল: ফাইনালভারত–পাকিস্তানরাত ৮টা, বিটিভি ও টি স্পোর্টসউয়েফা নেশনস লিগডেনমার্ক–নরওয়েরাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ১ওয়েলস–পর্তুগালরাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ২পোল্যান্ড–সুইডেনরাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ৫

খেলাধুলা | 5 days ago
নামাজের সময়সূচি: ১৭ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ নভেম্বর ২০২৬

আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ৭ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫৭ মিনিট।জোহর- ১১:৪৭ মিনিট।আসর- ৩:৩৭ মিনিট।মাগরিব- ৫:১৬ মিনিট।ইশা- ৬:৩২ মিনিট।আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১৪ মিনিট।বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫৮ মিনিট।সূর্যোদয়- ৬:১৫ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 5 days ago
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

ফরিদপুর প্রতিনিধি: নির্ভীক সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুরের নিজেস্ব প্রতিবেদক প্রয়াত গৌতম দাসের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ১৭নভেম্বর মঙ্গলবার । দিনটি উপলক্ষ্যে ফরিদপুর শহর ও গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া নিহত গৌতম দাসের ভাই-বোনদের উদ্যোগে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। গৌতম দাসের স্ত্রী দিপালী দাসের উদ্যোগে দুপুরে শহরের বান্ধব পল্লিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। উল্লেখ্য ,২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। সমকালের পক্ষে সেদিন ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান। এর আট বছর পর ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

ফরিদপুর | 6 days ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জোহানেসবার্গে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিন আজ। চলছে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা। রাতে নেশনস লিগে ডাচ-জার্মান লড়াই।জোহানেসবার্গ টেস্ট: ২য় দিনবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ২টা, টি স্পোর্টসজাতীয় ক্রিকেট লিগসিলেট-বরিশালসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ-রাজশাহীসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা-চট্টগ্রামসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর-খুলনাসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবশারজা টেস্ট: ৪র্থ দিনআফগানিস্তান-জিম্বাবুয়েবেলা ১২টা, ট্যাপম্যাডউয়েফা নেশনস লিগজার্মানি-নেদারল্যান্ডসরাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

খেলাধুলা | 6 days ago
নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬

আজ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১ অগ্রাহায়ন ১৪৩৩ বাংলা, ৬ জুমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫৭ মিনিট।জোহর- ১১:৪৭ মিনিট।আসর- ৩:৩৭ মিনিট।মাগরিব- ৫:১৬ মিনিট।ইশা- ৬:৩২ মিনিট।আজ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৩ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১৩ মিনিট।মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫৭ মিনিট।সূর্যোদয়- ৬:১৩ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 6 days ago
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ

ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া দলীয় পদসহ রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন নির্যাতন, হামলা, মামলা, হয়রানি ও সম্পদ লুটপাটের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন মিয়া জানান, ১৯৭৭ সালে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের কলেজ কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হন। পরবর্তী সময়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের সদস্যদের কারণে তাঁকে বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারের একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তাঁর ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর ওপর হামলা চালিয়ে বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুট করা হয় বলেও দাবি করেন।তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা দেওয়া হয় এবং হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এসব মামলায় তাঁকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরবর্তী সময়ে আদালত থেকে মামলাগুলোতে অব্যাহতি পান বলে তিনি জানান।লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর তাঁর পরিবার ও সালথার আটটি ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, মামলা ও হয়রানি চালানো হয়েছে। এতে বহু নেতা-কর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে অবহিত করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জনকল্যাণে কাজ করতে না পারলে পদে থাকার কোনো অর্থ নেই। তাই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে দুঃখ-কষ্টের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান।সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুর | 1 week ago
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন! গ্যালারিভর্তি দর্শকের গর্জন, লাল-সবুজের উন্মাদনা, হামজা চৌধুরীদের ঘিরে আকাশছোঁয়া প্রত্যাশা—সবকিছু মুহূর্তেই ডুবে গেল বিষাদের অন্ধকারে।ম্যাচের ঘড়িতে তখন ৮৬ মিনিট। অতিরিক্ত সময়ের রোমাঞ্চের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা জাতীয় স্টেডিয়াম। ঠিক তখনই বজ্রপাতের মতো আঘাত হানলেন পাকিস্তানের আবদুল সামাদ। বাঁ পায়ের নিচু শটে বল জড়াল বাংলাদেশের জালে। মুহূর্তেই নিস্তব্ধ হাজারো দর্শক। শেষ পর্যন্ত সেই এক গোলেই বাংলাদেশের স্বপ্ন চুরমার করে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ফাইনালে পাকিস্তান। ঘরের মাঠে ১-০ গোলে হেরে সেমিফাইনালেই থেমে গেল টমাস ডুলির শিষ্যদের পথচলা।কী নির্মম ফুটবল! যে পাকিস্তানকে হারিয়ে ২০০৫ সালে শেষবার সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ, ২১ বছর পর সেই পাকিস্তানই কেড়ে নিল ফাইনালের টিকিট। গ্রুপ পর্বে অপরাজিত থেকে, কোনো গোল হজম না করে শেষ চারে উঠেছিলেন হামজারা। ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে জাগিয়েছিলেন নতুন আশার আলো। ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্নও উঁকি দিচ্ছিল। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই প্রথম গোল হজম। আর তাতেই সব শেষ!প্রথম একাদশে রেকর্ড আট প্রবাসী ফুটবলার রেখেছিলেন ডুলি। চোটে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুকি ইতোফুসাকে নামান তিনি। অন্যদিকে গ্রুপ পর্বের পর পাঁচ প্রবাসী ফুটবলার যোগ দিয়ে পাকিস্তানের শক্তিও বাড়িয়েছিলেন।শুরু থেকেই পাকিস্তানের আক্রমণে অস্বস্তিতে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে আলী উজাইরের জোরালো শট ঠেকান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ফেরেন রাকিবরা। সপ্তম মিনিটে কাজেম শাহর শট ধরে ফেলেন ইউসুফ বাট। ২৩ মিনিটে আসে বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ। শমিত সোমের হেড থেকে বল পেয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন রাকিব হোসেন। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক আবদুল্লাহ ইকবাল। উল্লাসের অপেক্ষায় থাকা গ্যালারিতে তখন শুধুই দীর্ঘশ্বাস।৩২ মিনিটে ভাগ্য বাঁচায় বাংলাদেশকে। আলী উজাইরের ক্রস থেকে আবদুল সামাদের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে রাকিবের শট ঠেকান ইউসুফ বাট। ভালো জায়গায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন শুকি ইতোফুসা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও চলে সমানে সমান লড়াই।৫৪ মিনিটে শমিত সোমের শট আটকে যায় পাকিস্তানের রক্ষণে। ৬২ মিনিটে শুকিকে তুলে ইব্রাহিমকে নামান ডুলি। ৭৪ মিনিটে চোট পাওয়া আলী উজাইরের বদলি হিসেবে নামেন হাইয়ান খাট্টাক। কে জানত, এই বদলিই শেষ পর্যন্ত বাংলাদেশের সর্বনাশ ডেকে আনবে!৭৬ মিনিটে আদিল নবীর শট ঠেকান শ্রাবণ। ৮৫ মিনিটেও আলী খানের প্রচেষ্টা রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক। অথচ পরমুহূর্তেই ঘটে বিপর্যয়। শ্রাবণের থ্রো চলে যায় খাট্টাকের কাছে। তাঁর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান সামাদ। যে শ্রাবণ এতক্ষণ বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর একটি ভুলেই ভেঙে যায় সব প্রতিরোধ।যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের কারণে প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে খেলা। শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ বাঁশি বাজতেই মাঠে কান্নায় ভেঙে পড়েন ফুটবলাররা। গ্যালারিতে নেমে আসে শোকের নীরবতা।অন্যদিকে ভুটানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম ফাইনালে উঠেছে ভারত। ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ ইতিহাস গড়া পাকিস্তান। আর বাংলাদেশ? এত প্রবাসী, এত আয়োজন, এত স্বপ্নের পরও আবার সেই পুরোনো আক্ষেপ। একুশ বছরের অপেক্ষা শেষ হলো না। বরং লাল-সবুজের ফুটবলে যোগ হলো আরও একটি হৃদয়ভাঙা রাত।

খেলাধুলা | 1 week ago
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।সম্প্রতি জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারেক রহমান প্রসঙ্গে তাতে বলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।এর মধ্য দিয়ে দলটি দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং দেশে নির্বাচিত বিএনপি সরকারের যাত্রা শুরু হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২০২৭ সালের এই সংস্করণে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। তারা দুজনই তালিকার ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।ড. হামিদা হোসেন একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবে এই তালিকায় স্থান পেয়ে আসছেন।অন্যদিকে রাজিয়া সুলতানা একজন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছেন।উল্লেখ্য, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম নেই।প্রকাশনাটির তথ্য মতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়।অন্যদিকে, বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে র‍্যাংকিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাংকিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

জাতীয় | 1 week ago
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো: সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।এছাড়া রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

জাতীয় | 1 week ago