দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে রবিবার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে।এতে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশের রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।বিজিএমইএ সভাপতি বলেন, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন।এমনকি তাদের কারখানায় ভাঙচুর চালাতে বাধ্য করা হচ্ছে। চলমান এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইতিমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে।একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না জানিয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে।পতিতাবৃত্তির অভিযোগে সৌদিতে ৬ প্রবাসী নারী গ্রেপ্তারতিনি বলেন, বিজিএমইএ কখনো লেজুড়বৃত্তিক সংগঠন নয়। বিকেএমইএও নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। সংগঠনটি যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে।পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর।তবে এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে।তিনি বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের যেসব দাবি উঠেছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।বিজিএমইএ সভাপতি আরো বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য হতে পারে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো। আবার এর পেছনে কারো কারো অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে।

জাতীয় | 1 week ago
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুসংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৪৯১ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য | 1 week ago
ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

মাহবুব পিয়াল,ফরিদপুর : বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী মেধা বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে শনিবার ফরিদপুরে একযোগে বিভিন্ন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদর উপজেলার সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমি কেন্দ্রে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে আত্ব- ত্বাকওয়া মডেল মাদ্রাসার ৫০ জন এবং সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমির ১২৭ জন শিক্ষার্থী রয়েছে। কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন শিক্ষক ও পরিদর্শকরা।পরিক্ষা চলাকালীন কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় একডেমীর প্রিন্সিপাল বিপ্লব হোসাইন কামাল,ব্যবসায়ী  ও অভিভাবক জিন্না চৌধুরীসহ  ইসলামিক একাডেমির শিক্ষক,শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।২০১৭ সালে প্রতিষ্ঠিত সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমি বর্তমানে ৫০০ শিক্ষার্থী ও ৩৮ জন শিক্ষক নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বিপ্লব হোসাইন কামাল জানান,  শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং মেধাবীদের উৎসাহিত করতেই এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক, শিক্ষক, অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

ফরিদপুর | 1 week ago
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’

গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’। দুবাইয়ে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে দর্শকদের মাতিয়ে দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।শাহরুখের নাম অনুসারে নির্মিত ভবনটি একটি বিলাসবহুল আবাসন প্রকল্প। তবে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে অভিনেতার নাচ।অনুষ্ঠানে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতেই মঞ্চে নাচতে শুরু করেন তিনি। প্রিয় তারকার এমন মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত ও দর্শকেরা।গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় গানটি। এতে তার সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে দুই তারকার রসায়ন, প্রেমের আবহ ও সুর ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। তবে গানটিতে শুধু প্রেমের আবহই নয়, রয়েছে অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিতও।সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের আভাস পাওয়া যায় গানটিতে। বিদেশি লোকেশন, নাচের দৃশ্য এবং শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার কথা।গানটিতে শাহরুখের একটি সংলাপও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি খুনি নই, প্রেমিক। আমার নিশানা আমার প্রেয়সী। আর সেই প্রেম কিসের, যা হৃদয় ভেদ করতে পারে না।’শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।সূত্র: এনডিটিভি

বিনোদন | 1 week ago
ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’
 বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত

ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত

মাহবুব পিয়াল,ফরিদপুর : খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার তথা বাংলাদেশ ব্যাংক ঘোষিত কৃষি খাতে ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার রি-ফাইন্যান্স (Re-Finance) স্কিমসহ সকল স্কিমের কার্যকর প্রচার-প্রচারণা এবং শ্রেণিবিন্যাসিত ঋণ আদায় জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি ঘোষিত ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ সফল বাস্তবায়নের উদ্দেশ্যে ফরিদপুরে এক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় ফরিদপুর সদরের ডোমরাকান্দিস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেলের উপ-মহাব্যবস্থাপক সাবিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সার্কেলের মহা ব্যবস্থাপক সুপ্রভা সাঈদ।প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ ফজলুল করিম বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার ও বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকার রি-ফাইন্যান্স স্কিমের সুবিধা যেন প্রান্তিক পর্যায়ের প্রকৃত কৃষক ও উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ও এসএমই খাতে ঋণ বিতরণ করলে গ্রামীণ অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”তিনি আরও বলেন, “ব্যাংকের তারল্য প্রবাহ ও আর্থিক ভিত্তি শক্তিশালী করতে শ্রেণিবিন্যাসিত বা খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অগ্রণী ব্যাংক ঘোষিত ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ শতভাগ সফল করতে প্রতিটি শাখাকে লক্ষ্যমাত্রা অনুযায়ী নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।”সভা চলাকালীন প্রধান অতিথি ব্যাংকের বিভিন্ন স্কিমের আওতায় ঋণ নেওয়া স্থানীয় উদ্যোক্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি উদ্যোক্তাদের ব্যবসা ও কৃষি প্রকল্পের বর্তমান অবস্থা, ঋণের সঠিক ব্যবহার এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনেন ।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি (ফরিদপুর অঞ্চল) এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি (সিবিএ) ফরিদপুর অঞ্চলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ব্যাংকের সার্বিক অগ্রগতি, কৃষি ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ে ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা শতভাগ সফল করার ওপর গুরুত্বারোপ করেন।

ফরিদপুর | 1 week ago
ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের খিচুড়ী প্রেমীদের জন্য নতুন স্বাদের আয়োজন নিয়ে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’। শহরের কমলাপুর লালের মোড়ের ডান পাশে পলিটেকনিক্যাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে ‘খিচুড়ি ভাই’-এর উদ্বোধন করেন ফরিদপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক পান্না বালা। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা খিচুড়ি উদযাপন কমিটির সভাপতি মাহবুব হোসেন পিয়াল এর সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্টানে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃক্ষপ্রেমী মো. নুরুল ইসলাম, সাংবাদিক জহির হোসেন,  আবুল হাসনাত, তানভীর নাহিদ,খান সাঈম সহ অনেকেই উপস্থিত ছিলেন,  ।প্রতিষ্ঠানটির পরিচালক প্রবাল হাসান জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে পাওয়া যাবে সুস্বাদু খিচুড়ি। প্রতি প্লেট (প্যাকেজ) খিচুড়ির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। এই প্যাকেজের সঙ্গে থাকছে সরিষা ভর্তা, কালোজিরা ভর্তা, ধনিয়াপাতা ভর্তা ও পেঁয়াজ ভর্তা।এছাড়া খাবারের তালিকায় রয়েছে অথেন্টিক মুরগির ঝুরা মাংস, যার দাম ৫০ টাকা এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্পেশাল দেশী হাঁসের মাংস যার মূল্য ১৫০ টাকা।তিনি আরও জানান, খিচুড়ির পাশাপাশি প্রতিদিন সকাল ৭টা থেকে প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে রুচি ও আলুর দম।এছাড়া সামাজিক আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য খিচুড়ি ও অন্যান্য খাবারের অর্ডার নেওয়া হয়। গ্রাহকদের সুবিধার্থে খাবার পার্সেল ও হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।নতুন এই খাবারের আয়োজনের মাধ্যমে ফরিদপুরের খিচুড়ী প্রেমীদের কাছে সাশ্রয়ী মূল্যে ভিন্ন স্বাদ ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়াই ‘খিচুড়ি ভাই’-এর লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। 

ফরিদপুর | 1 week ago
বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম আগের সেশনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কমে যায়।এ সময় স্পট মার্কেটে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭০ মার্কিন ডলার। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে আর কখনোই সোনার দাম এত নিচে নামেনি।শুধু সোনার দামই নয়, কমেছে রুপাসহ অন্য মূল্যবান ধাতুর দামও। বৃহস্পতিবার রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ প্রতি আউন্ট ৫০ ডলারে নেমেছে।বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতি আরও কঠোর হওয়ার আশঙ্কা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।ফেডের সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা সোনার দামের ওপর চাপ তৈরি করেছে। সাধারণত সুদের হার বাড়লে সোনার মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনা থেকে সরে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।এদিকে, সোনা ও রুপার দাম কমলেও বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৯৫ ডলারে পৌঁছেছে।এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সূচক ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জ্বালানি বাজারে এই ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে।সূত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক | 1 week ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে আজ মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। রাতে ফুটবলে আছে উয়েফা নেশনস লিগের ম্যাচ, গভীর রাতে মাঠে নামবে নেদারল্যান্ডস, জার্মানি ও সুইজারল্যান্ড।ক্রিকেট৪র্থ ওয়ানডেনিউজিল্যান্ড–ভারতসরাসরি, সকাল ৮টা,সনি স্পোর্টস ১ ও ৫১ম ওয়ানডেঅস্ট্রেলিয়া–ইংল্যান্ডসরাসরি, সকাল ৯–৩০ মি.,ইউরোস্পোর্টরাওয়ালপিন্ডি টেস্ট: ৫ম দিনপাকিস্তান–শ্রীলঙ্কাসরাসরি, সকাল ১০–৩০ মি.,টি-স্পোর্টস ও ট্যাপম্যাডশারজা টেস্ট: ১ম দিনআফগানিস্তান–জিম্বাবুয়েসরাসরি, দুপুর ১২টা,ট্যাপম্যাডফুটবলউয়েফা নেশনস লিগমলদোভা–কাজাখস্তানসরাসরি, রাত ১১টা,সনি স্পোর্টস ১নেদারল্যান্ডস–গ্রিসসরাসরি, রাত ১–৪৫ মি.,সনি স্পোর্টস ১সার্বিয়া–জার্মানিসরাসরি, রাত ১–৪৫ মি.,সনি স্পোর্টস ২স্লোভেনিয়া–সুইজারল্যান্ডসরাসরি, রাত ১–৪৫ মি.,সনি স্পোর্টস ৫

খেলাধুলা | 1 week ago
নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬

আজ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৭ কার্তিক ১৪৩৩ বাংলা, ৩ জুমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫৫ মিনিট।জোহর- ১১:৪৬ মিনিট।আসর- ৩:৩৮ মিনিট।মাগরিব- ৫:১৭ মিনিট।ইশা- ৬:৩৩ মিনিট।আজ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৪ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১১ মিনিট।শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫৫ মিনিট।সূর্যোদয়- ৬:১২ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 1 week ago
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।ছবি: পিএমওএর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।ছবি: পিএমওসফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।এছাড়া সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

জাতীয় | 1 week ago