দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে সংসদ নেতা বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী।প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। তিনি প্রবাদ উল্লেখ করে বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—সুযোগ পেলেই এই দলটির চরিত্র যে কখনোই ঠিক হবে না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ওই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশ দিয়েছেন গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করতে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। 

জাতীয় | 3 days ago
ঢাকায় চিরুনি অভিযান শুরু করেছে সরকারের ৪ বাহিনী

ঢাকায় চিরুনি অভিযান শুরু করেছে সরকারের ৪ বাহিনী

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতা করে রাজধানী ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৮ নভেম্বর) বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা করে রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেফতারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি ও টহল বাড়ানো হয়েছে।নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তল্লাশি চৌকির মূল লক্ষ্য, জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার।তিনি জানান, নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আত্মগোপনে থাকা বা পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারে শিগগিরই আরও অভিযান চালানো হবে।এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, ডিসেম্বরকেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ধারাবাহিক পরিকল্পনা হাতে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তবে তাদের এই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় সরকারের সংশ্লিষ্ট বাহিনীগুলো সক্রিয় হয়ে উঠেছে। নাশকতা প্রতিরোধে রাজধানীতে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন), ডিএমপি, ডিবি এবং সিটিটিসি একযোগে মাঠে কাজ করছে। রাজধানী ছাড়াও দেশের সব বিভাগ ও জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।দলটির সম্ভাব্য কৌশল সম্পর্কে অবগত হওয়ায় তা ঠেকাতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।ঢাকার প্রবেশপথে কড়া নজরদারিঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজধানীর চারপাশের প্রবেশপথ, সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। ফলে বাইরের জেলা থেকে বাস বা ট্রাকে করে নাশকতাকারীদের ঢাকায় এসে জড়ো হওয়ার সুযোগ কমেছে।তিনি জানান, রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত এবং আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের ধরতে দেশজুড়ে অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার রসদ ও অস্ত্রশস্ত্র সংগ্রহের উৎস বন্ধেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ সূত্রের দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড ও শোডাউনের সঙ্গে ঢাকাকে অচল করে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার যোগসূত্র রয়েছে। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অভিযান চালাচ্ছে।

জাতীয় | 3 days ago
ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের  নেতৃত্বে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এই কর্মসূচি পালিত হয়। মোটরসাইকেল শোডাউনটি কমলাপুর ময়েজ মঞ্জিলে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিবাজার হয়ে আবার ময়েজ মঞ্জিলে এসে শেষ হয়।এ সময়, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ম আহবায়ক এ.বি. সিদ্দিক মিতুল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও কৃষক দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।এ সময় দেশব্যাপী সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এর পূর্বে কর্মসূচি সফল উদ্দেশ্যে ‌ বিভিন্ন স্থান থেকে ‌ নেতা কর্মীরা এসে ‌ উপস্থিত হয় ‌।

ফরিদপুর | 4 days ago
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।এসব প্রকল্পের মধ্যে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, খাল-নদী ও জলাশয় খনন, নদীভাঙন রোধ, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, সড়ক চার লেনে উন্নীতকরণ এবং সামরিক কর্মকর্তাদের আবাসনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের বিষয় রয়েছে।প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে। এ প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। ২০২৬ থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে। গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং বিভিন্ন এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৮১৭ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১০৬ কোটি টাকা। এ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত।এ ছাড়া বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করা হবে। অন্যদিকে জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ কোটি ৬৬ লাখ টাকা। এ প্রকল্পে ব্যয় বেড়েছে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬১ কোটি ৪৫ লাখ টাকা।পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সবচেয়ে বড় প্রকল্প দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি। এ প্রকল্পে ব্যয় হবে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশের বিভিন্ন এলাকার খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও কৃষিকাজে সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রকল্পটিতে।একই মন্ত্রণালয়ের আওতায় জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পে ব্যয় হবে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষায় নেওয়া প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা। এটি প্রথম পর্যায়ের প্রকল্প।এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ব্যয় হবে ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকা। এ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১৪২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা এবং প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা।কৃষি খাতের উন্নয়নে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রথম অংশ বাস্তবায়নে ব্যয় হবে ৬৪৮ কোটি ৫৫ লাখ ১১ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৩৮৩ কোটি ৬৯ লাখ ৩ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও গণপূর্ত অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৯৫ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।রাজধানীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায় অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা। এর মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা। বাকি ৯৮৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা সরকারি অর্থায়নে ব্যয় করা হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।সড়ক যোগাযোগ উন্নয়নে জয়পুরহাট সড়ক বিভাগের অধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ৪৭২ কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকা। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পেও অনুমোদন দিয়েছে একনেক। সার্ভিস লেনসহ এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৯৩৭ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকা। ২০২৬ থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।এদিকে, পরিকল্পনামন্ত্রীর অনুমোদনে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ুস্মার্ট কৃষি ও পানি ব্যবস্থাপনা, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ।এদিকে, পরিকল্পনামন্ত্রীর অনুমোদনে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ুস্মার্ট কৃষি ও পানি ব্যবস্থাপনা, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ।এ ছাড়া টিস্যু কালচার পরীক্ষাগার ও উদ্যানতত্ত্ব কেন্দ্র স্থাপন ও উন্নয়ন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা এবং রাজশাহী বিভাগের জলবায়ুসহিষ্ণু মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প রয়েছে।দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পও এ তালিকায় রয়েছে। এ ছাড়া মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো কংক্রিট ও বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্পের বিষয়ে সভায় অবহিত করা হয়।সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় | 4 days ago
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এ সময় এর অবস্থান ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।এদিকে, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতও অব্যাহত থাকতে পারে।পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া | 4 days ago
ভাঙ্গায় মহাসড়কে বিক্ষোভ ও সংঘর্ষে কৃষক দল নেতা নিহত, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ভাঙ্গায় মহাসড়কে বিক্ষোভ ও সংঘর্ষে কৃষক দল নেতা নিহত, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামের স্থানীয় কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই সহিংসতার ঘটনা ঘটে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, নিহত রাজু মোল্যা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে ওই পথে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।অবরোধের খবর পেয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান। বিএনপির ওই বহরে থাকা একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই বিক্ষোভকারীরা অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ ও একাধিক ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় বিএনপির নেতা-কর্মীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর করে।গুরুতর আহত অবস্থায় রাজু মোল্যাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা তানজীরুল ইসলাম মামুন জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ফরিদপুর | 4 days ago
গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানী ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে একদিকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা, অন্যদিকে রাজধানীর মিরপুরে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং গাজীপুরে অন্তত ৪৯টি কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়েছে।গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে বুধবার সকাল ৯টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কের উভয় দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছেন। তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে বুধবার মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়ক অবরোধ করেননি।অন্যদিকে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। প্রায় পাঁচ হাজার শ্রমিকের এই বিশাল অংশ পাশের জকি, ভিশন ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদেরও উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠলে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘাত এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এ বিষয়ে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। এছাড়া মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকার পরিস্থিতিও সম্পূর্ণ শান্ত রয়েছে।উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরে ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। গত ১ নভেম্বর সরকার মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকদের এই বিক্ষোভ থামছে না।

জাতীয় | 4 days ago
নামাজের সময়সূচি: ১৮ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ১৮ নভেম্বর ২০২৬

আজ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ৮ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫৮ মিনিট।জোহর- ১১:৪৭ মিনিট।আসর- ৩:৩৬ মিনিট।মাগরিব- ৫:১৫ মিনিট।ইশা- ৬:৩২ মিনিট।আজ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:১২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১৫ মিনিট।বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫৮ মিনিট।সূর্যোদয়- ৬:১৬ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 4 days ago
শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকা শিল্প কারখানার শ্রমিকদের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এসময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে ঢাকা থেকে গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে আসা দৈনিক কালবেলার সাংবাদিক মামুন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মাহসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। এসময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাসে ইট ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা।ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণে দুই সপ্তাহেরও অধিক সময় ধরে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রাসহ আশপাশের কয়েকটি এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। দাবির প্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠন করে। সরকার গঠিত মজুরি বোর্ড মালিকপক্ষ, সরকার পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে বেতন বাড়ানোর ঘোষণা দেন। মজুরি বোর্ডের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন না হওয়ায় তারা আবার সড়কে নেমেছেন।মঙ্গলবারের শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।এদিকে ঢাকা থেকে গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে আসেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মামুন। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সংবাদ সংগ্রহের সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হন তিনি। তার বাম পায়ে গুরুতর ক্ষত হয়েছে।শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগর ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী এবং বিকেলে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় তারা বিক্ষোভ করেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময় চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় সকালে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে। 

জাতীয় | 5 days ago