দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬

আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ৯ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫৮ মিনিট।জোহর- ১১:৪৭ মিনিট।আসর- ৩:৩৬ মিনিট।মাগরিব- ৫:১৫ মিনিট।ইশা- ৬:৩২ মিনিট।আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১৬ মিনিট।শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫৮ মিনিট।সূর্যোদয়- ৬:১৬ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 3 days ago
দেশের বাজারে সোনার গহনার দামে বড় পতন

দেশের বাজারে সোনার গহনার দামে বড় পতন

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।এর আগে গতকাল ১৮ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে সাত দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ১৭ হাজার ৫৫৪ টাকা।বিস্তারিত আসছে...

অর্থনীতি ও বাণিজ্য | 3 days ago
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এরপর ৭ম, ৯ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণ করতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।

জাতীয় | 3 days ago
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে তার কার্যালয়ে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তারা একমত হন।বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না কিংবা আলোচনার ভিত্তিতে পরবর্তী কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানা যায়নি।প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এটি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

জাতীয় | 3 days ago
হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ জনে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৬ জনের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকা বিভাগের।একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫৮ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭৬ জনের শরীরে।চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

স্বাস্থ্য | 3 days ago
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।আইনজীবী কামরুন নাহারের করা রিট আবেদনের ওপর এদিন প্রাথমিক শুনানি হয়, তারপর আদালত এ আদেশ দেন।আদেশের তথ্য নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির গণমাধ্যমকে জানান, যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এক মাসের মধ্যে সরকার তাদের পরীক্ষা নেবে।এর মধ্যে যেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না হয়, সেজন্য হাই কোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির বলেন, ‘এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে না।’রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার সাংবাদিকদের বলেন, এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।‘সরকার যেহেতু এক মাসের মধ্যে তাদের রিটেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই মাত্র ২৫ দিন সময় পিছিয়ে দিলে তারাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।’তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো তা বিবেচনায় নেয়নি।ইউজিসির সেই নির্দেশনা না মানার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেই এই রিট আবেদন করা হয়েছে।আদেশের বিষয়ে কামরুন নাহার বলেন, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশের পাশাপাশি অনলাইন পোর্টাল খোলা রাখতে এবং যেসব শিক্ষার্থীর পরীক্ষা এখনো শেষ হয়নি, তাদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে বলা হয়েছে।’আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ করা হবে জানিয়ে কামরুন নাহার বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকলে ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষার্থীদের নিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।

আইন ও অপরাধ | 3 days ago
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিস ভাঙচুর, আগুন

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিস ভাঙচুর, আগুন

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসে থাকা জিনিসপত্র বাইরে এনে আগুন দেওয়া হয়েছে। এ সময় এমপির মালিকানাধীন ক্লিনিকেও ভাঙচুর করা হয়।বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ড্যাবের নেতা।স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকার এমপি বাবরের মালিকানাধীন আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দেন। ক্লিনিকের নিচতলায় তার ব্যক্তিগত একটি অফিস ছিল।এ সময় অফিসের আসবাবপত্র বের করে ভাঙচুর এবং পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ক্লিনিকের রোগীরা ভয়ে অন্যত্র চলে যান।একই দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।এ ছাড়া কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাদেশ | 3 days ago
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, ২ নেতা নিহত

নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, ২ নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা  নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।কালিয়া থানার ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে।বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে তাদের ওপর আওয়ামী লীগের একটি গ্রুপ হামলা চালায়।এসময় কযেকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

সারাদেশ | 3 days ago
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, প্রতিহতের ডাক স্পিকারের

দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, প্রতিহতের ডাক স্পিকারের

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এই অপশক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন- এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।স্পিকার আরও বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। এ সময় অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

জাতীয় | 3 days ago