দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

আজকের নামাজের সময়সূচি : ২৭ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ২৭ অক্টোবর ২০২৬

আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৭ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪৬ মিনিট।মাগরিব- ৫:২৬ মিনিট।ইশা- ৬:৪০ মিনিট।আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:২৩ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০১ মিনিট।বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ফজর- ৪:৪৭ মিনিট।সূর্যোদয়- ৬:০২ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

খেলা | 3 weeks ago
এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

সবাইকে পেছনে ফেলে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। রেকর্ড গড়া মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি।অন্যদিকে, মেয়েদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস।সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কেইনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডের হাতে এবার ব্যালন ডি’অর তুলে দেন দুইবারের এই পুরস্কারজয়ী ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো।কেইনের এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন কোনো ইংলিশ খেলোয়াড়। এর আগে সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন।মেয়েদের ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। অনুষ্ঠানে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন ২০০১ সালের ব্যালন ডি’অরজয়ী মাইকেল ওয়েন। পুতেয়াসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল।বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার এর আগে ২০২১ ও ২০২২ সালে মেয়েদের ব্যালন ডি’অর জিতেছিলেন।

আদর্শ সদর | 3 weeks ago
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির-এর বক্তব্যের ব্যাখা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (২৬ অক্টোবর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ ব্যাখ্যা দেয়া হয়। এতে বলা হয়, রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার সকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির-এর বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ: বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সঙ্ঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দেশের প্রচলিত আইন বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে। আইজিপি তার বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে ‘ক্রসফায়ার’ শব্দটি উল্লেখ করেননি। একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনও মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে। বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

জীবনযাপন | 3 weeks ago
সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ওই বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে এক আনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’আইজিপির এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘সাংবাদিকদের পেশাদারি ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের মধ্য পড়ে। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য অগ্রহণযোগ্য।’ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কোনো পুলিশ সদস্যর সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। কিন্তু ঢালাও নেতিবাচক মন্তব্য করে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থাও ক্ষতিগ্রস্ত করা অনভিপ্রেত।ডিআরইউ নেতৃবৃন্দ আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

জীবনযাপন | 3 weeks ago
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৬৬ শিশু।সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৮৮ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৪৭৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯০ হাজার ৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

মতামত | 3 weeks ago
ফরিদপুরে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

ফরিদপুরে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: বাস পোড়ানো মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে  ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মজনুকে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে  শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে আদালতে সোপর্দ না করে তাকে বিকেল ৪ টার দিকে পুলিশ প্রহরায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করা হয়ে। তার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, শহিদুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ একটি বাস পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়ে। ওসি বলেন, তবে  থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় শহিদুল আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।  পরে আদালতে সোপর্দ করার বদলে বিকেলে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওসি বলেন, তবে শহিদুলের হঠাৎ এ অসুস্থ হয়ে পড়ার বিষয়টি পুলিশের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে। যে বাস পোড়ানোর মামলায় শহিদুলকে গ্রেফতার করা হয় এ ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর ফরিদপুর সদরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির নিকটে রাত সাড়ে ১০টার দিকে। দুর্ঘটনাকবলিত পূর্বাশা পরিবহনের একটি বাস ওই পুলিশ ফাঁড়ির নিকট মামলার আলামত হিসেবে জব্দ করা অবস্থায় ছিল। ১৮ সেপ্টেম্বর রাতে ওই বাসেটিতে  আগুন লাগে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় | 3 weeks ago
বিশ্ববাজারে তেলের দামে পতন

বিশ্ববাজারে তেলের দামে পতন

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের মতো কমেছে। তবে সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৪ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে। এতে ১০১ ডলার ১৩ সেন্টে নেমে আসে তেলের দামে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।গত সপ্তাহের শেষ দিকে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছিল তেল। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় সেদিন তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। পুরো সপ্তাহে ব্রেন্টের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।সপ্তাহান্তেও হামলা অব্যাহত ছিল। শনিবার সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুথিরা। রোববার সৌদি আরব জানায়, তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া দেশটির প্রধান বিমানবন্দরে রোববার আংশিক কার্যক্রমও শুরু হয়। তবে ওই স্থাপনায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।এদিকে আঞ্চলিক সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ তথ্য জানান।অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, লুইজিয়ানার একটি তেল শোধনাগারে সরবরাহ বিঘ্নের প্রভাব মোকাবিলায় দেশটির কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ব | 3 weeks ago
পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ এশিয়ার এ দুই দেশের কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও আসেনি।আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। রয়টার্স বলছে, শুরুতে ইএমএসসি কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল, তবে পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করেছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

বিশ্ব | 3 weeks ago
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা ৫ মিনিট।বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।এর আগে রবিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।চার দিনের এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

জীবনযাপন | 3 weeks ago
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় জাপানে সফরে জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানে

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় জাপানে সফরে জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানে

চার দিনের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) সকালে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত (কমার্শিয়াল) ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) প্রধানমন্ত্রীর ফ্লাইটটি নারিতা বিমানবন্দরে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা (NAKASONE Yasutaka)।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এ সময় আরও উপস্থিত ছিলেন এই সফরের গুরুত্বপূর্ণ দুই সঙ্গী-প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান। এছাড়া টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।এর আগে, রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এবারের সফরের একটি উল্লেখযোগ্য দিক হলো, কোনো বিশেষ বা চার্টার্ড ভিভিআইপি ফ্লাইটের বদলে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটে এই সফর করছেন। পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারের খরচ বাঁচাতে তার সফরসঙ্গীর সংখ্যাও অত্যন্ত সীমিত রাখা হয়েছে, যা সরকারের কৃচ্ছ্রসাধন নীতির একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।প্রধানমন্ত্রীর এই সফরে কোনো বিশাল রাজনৈতিক বহর না থাকলেও যারা সফরসঙ্গী হয়েছেন, তাদের পদবি থেকে সফরের মূল আলোচ্য বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, এই সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিগত সহায়তা, সাইবার নিরাপত্তা, স্মার্ট অবকাঠামো উন্নয়ন এবং সর্বোপরি জাপানের বিশাল শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য আরও বেশি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।আগামী চার দিন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষ পর্যায়ের নেতা, বিনিয়োগকারী এবং প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

জীবনযাপন | 3 weeks ago