দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

তারেক রহমানেরজাপান সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে

তারেক রহমানেরজাপান সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির আমন্ত্রণে আয়োজিত এই সফরে আজ দুই দেশের সরকারপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। এই সফরের মধ্য দিয়ে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষিপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন এবং বিমান চলাচলের মতো গুরুত্বপূর্ণ খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জোরালো সম্ভাবনা রয়েছে।এবারের সফরে দ্বিপক্ষীয় আলোচনায় ঢাকার মেট্রোরেলের নির্মাণ খরচ ও ঋণের সুদের হার পুনর্নির্ধারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তাঁর সফরকালে ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, যেখানে বাংলাদেশে জাপানি বিনিয়োগের অমিত সম্ভাবনা তুলে ধরা হবে। শীর্ষস্থানীয় জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি চিবার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, পারমাণবিক সদর দপ্তর এবং নাগোয়ায় টয়োটা মোটরসের কারখানা পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এই সফর এক বিরল আবেগ ও সৌভাগ্যের বিষয়। এর আগে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রধানমন্ত্রী হিসেবে সূর্যোদয়ের দেশ জাপান সফর করে দুই দেশের সম্পর্কের শক্ত ভিত্তি রচনা করেছিলেন।জাপানের সঙ্গে বাংলার সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গভীর। ১৯০১ সালে ‘এক এশিয়া’ নীতিতে বিশ্বাসী জাপানি দার্শনিক তেনশিন ওকাকুরা (ওকাকুরা কাকুজো) উপমহাদেশ সফরে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন। দুই দেশের জাতীয় পতাকার সাদৃশ্য-সাদা বা সবুজ জমিনের বুকে উদীয়মান লাল বৃত্ত-এই আত্মিক সম্পর্কেরই যেন এক নীরব প্রতীক।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বৈশ্বিক ভূ-রাজনীতির বাধ্যবাধকতার কারণে জাপান সরকার প্রকাশ্যে সমর্থন দিতে না পারলেও, সে দেশের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতা লাভের পরপরই যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে জাপান উদারভাবে এগিয়ে আসে। জাপানি সংস্থা জাইকার অর্থায়নে নির্মিত যমুনা বহুমুখী সেতু উত্তরাঞ্চলের মঙ্গা দূর করে দেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে।দুই জাতির এই গভীর মমত্ববোধের নেপথ্যে রয়েছেন কুষ্টিয়ায় জন্ম নেওয়া বাঙালি বিচারপতি রাধাবিনোদ পাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘টোকিও ট্রায়ালে’ মিত্রশক্তির প্রবল চাপ উপেক্ষা করে তিনি নিজস্ব প্রজ্ঞা ও দৃঢ়তায় জাপানি জাতি ও তাদের সম্রাটকে যুদ্ধাপরাধের সর্বগ্রাসী দায় থেকে রক্ষা করেছিলেন। জাপানের পাঠ্যপুস্তকে ও স্মৃতিস্তম্ভে আজও এই বাঙালি বিচারপতির নাম গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের এই চ্যালেঞ্জিং সন্ধিক্ষণে প্রধানমন্ত্রীর এই জাপান সফর অত্যন্ত সময়োপযোগী। প্রযুক্তি হস্তান্তর, অবকাঠামো উন্নয়ন এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই সফর বাংলাদেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

জীবনযাপন | 3 weeks ago
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর ফিলিস্তিনপন্থি ও বামপন্থি নেতা লুলা দ্য সিলভা

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর ফিলিস্তিনপন্থি ও বামপন্থি নেতা লুলা দ্য সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ (দ্বিতীয় দফা) ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চরম উৎকণ্ঠার অবসান ঘটিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি ও বামপন্থি নেতা লুলা দ্য সিলভা। কট্টর ডানপন্থি ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোকে সামান্য ব্যবধানে হারিয়ে তিনি এই বিজয় নিশ্চিত করেছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টা পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এতে লুলা দ্য সিলভা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ। ভোট গণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল অত্যন্ত সামান্য। ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগপর্যন্ত উভয় শিবিরেই চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছিল।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৮৮ সালের পর ব্রাজিলের নির্বাচনি ইতিহাসে এবারই প্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটল, যেখানে প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েও রানঅফে এসে হেরে গেলেন কোনো প্রার্থী। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন রানঅফে গড়ায়। প্রথম দফায় ফ্লাভিও বলসোনারো সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষে ছিলেন এবং লুলা ছিলেন দ্বিতীয় অবস্থানে। কিন্তু রানঅফের চূড়ান্ত লড়াইয়ে হিসেব-নিকেশ পাল্টে দিয়ে বিজয় ছিনিয়ে নেন লুলা দ্য সিলভা।উল্লেখ্য, গত নির্বাচনে ফ্লাভিওর বাবা ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে হারিয়েই ক্ষমতায় এসেছিলেন লুলা। সে সময় সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করার অভিযোগ ওঠে জাইর বলসোনারোর বিরুদ্ধে। পরবর্তীতে বিভিন্ন আইনি জটিলতায় পড়ে তিনি এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি। তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ছেলে ফ্লাভিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত বলসোনারো পরিবারকে আবারও পরাজয়ের স্বাদই গ্রহণ করতে হলো।

বিশ্ব | 3 weeks ago
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলা

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কয়েকটি পাম্পিং স্টেশনে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।সোমবার (২৬ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।তিনি বলেন, রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ছাড়া সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।তবে পাইপলাইনের স্থাপনাগুলোতে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদিরসৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর এর আগে রাজধানী রিয়াদে আগাম সতর্কতা ব্যবস্থা থেকে বিপৎসংকেত জারির কথা জানায়।সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।তবে ক্ষেপণাস্ত্রটি কোথায় প্রতিহত করা হয়েছে কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।হুথিদের দাবি করা ড্রোন হামলা এবং তেল পাইপলাইনের ক্ষয়ক্ষতির বিষয়েও সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনসৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এটি পরিচালনা করে।প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি দেশটির পূর্বাঞ্চলের আবকাইক এলাকা থেকে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু পর্যন্ত বিস্তৃত।এর মাধ্যমে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে অপরিশোধিত তেল পশ্চিমাঞ্চলের শোধনাগার ও রপ্তানি টার্মিনালে নেওয়া হয়।পাইপলাইনটি সৌদি আরবের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে জাহাজে তেল পরিবহনের ওপর নির্ভরতা কমিয়ে লোহিত সাগর উপকূল দিয়ে তেল রপ্তানি করা সম্ভব।এ কারণে পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোতে হামলার দাবি দেশটির জ্বালানি পরিবহন নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।সূত্র: আনাদোলু এজেন্সি

বিশ্ব | 3 weeks ago
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত হয়েছে, ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত হয়েছে, ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৬ এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২৮ অক্টোবর অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলেও বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। 'অর্ণব' নামটি বাংলাদেশের দেওয়া।

আবহাওয়া | 3 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ব্যালন ডি’অর আজ সোমবার। কে পাবেন বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি? সরাসরি দেখতে চোখ রাখুন ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট ও ডিএজেডএনে।জাতীয় ক্রিকেট লিগসিলেট-খুলনা, সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবিময়মনসিংহ-চট্টগ্রামসকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবিঢাকা-রাজশাহীসকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবিরংপুর-বরিশালসকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবিটি-টুয়েন্টিগ্লোবাল টি-টুয়েন্টি, রাত ৮টা ও ১টা, টি স্পোর্টসব্যালন ডি’অররেড কার্পেট, রাত ১২টা, ডিএজেডএন ও ব্যালন ডি’অর ওয়েবসাইটমূল অনুষ্ঠানরাত ২টা, ডিএজেডএন ও ব্যালন ডি’অর ওয়েবসাইটলিগ আঁপিএসজি-লিওঁ, রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

আদর্শ সদর | 3 weeks ago
আজকের নামাজের সময়সূচি : ২৬ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ২৬ অক্টোবর ২০২৬

আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১০ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৬ মিনিট।জোহর- ১১:৪৬ মিনিট।আসর- ৩:৪৮ মিনিট।মাগরিব- ৫:২৮ মিনিট।ইশা- ৬:৪২ মিনিট।আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:২৩ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০১ মিনিট।মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ফজর- ৪:৪৭ মিনিট।সূর্যোদয়- ৬:০১ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

খেলা | 3 weeks ago
ইরানে ট্রাম্পের 'অপ্রয়োজনীয় যুদ্ধের' কড়া সমালোচনা করলেন ওবামা

ইরানে ট্রাম্পের 'অপ্রয়োজনীয় যুদ্ধের' কড়া সমালোচনা করলেন ওবামা

ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যার জন্য কেউ কখনো দাবি জানায়নি।যুক্তরাষ্ট্রে আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যার জন্য কেউ কখনো দাবি জানায়নি।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলার কারণে ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।ডোনাল্ড ট্রাম্প ওবামার এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওবামাকে আক্রমণ করে তিনি বলেন, ওবামা একজন অত্যন্ত অযোগ্য প্রেসিডেন্ট ছিলেন।২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন যে, ওবামা প্রশাসন অতীতে ইরানকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে তুষ্ট করেছিল এবং এর মাধ্যমে তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ সুগম করে দিয়েছিল।

বিশ্ব | 4 weeks ago
২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪টি নতুন পাঠ্যপুস্তক অনুমোদন

২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪টি নতুন পাঠ্যপুস্তক অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন চারটি পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।রবিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা' এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা' শীর্ষক পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা' শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি'র সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়াও, 'জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি'র পৃথক একটি সভায় মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা' শীর্ষক দুটি নতুন পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়।এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বরুড়া | 4 weeks ago
ফরিদপুরে “কলমের প্রথম উপার্জন” নিয়ে  গুণীজনদের সাহিত্য আড্ডা

ফরিদপুরে “কলমের প্রথম উপার্জন” নিয়ে গুণীজনদের সাহিত্য আড্ডা

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে 'কলমের প্রথম উপার্জন', একটি চমকপ্রদ বিষয় নিয়ে জমজমাট এক সাহিত্য আড্ডা বসেছিল শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে। সে আড্ডায় ঢাকা থেকে যোগ দিতে এসেছিলেন কয়েকজন স্বনামধন্য লেখক, যাদের অধিকাংশই উচ্চপদস্থ কর্মকর্তা।এছাড়াও দেশের বিশিষ্ট সাহিত্যিক, লেখক, কথাসাহিত্যিক, অনুবাদকসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনেরা অংশ নেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কলমের প্রথম উপার্জন নিয়ে স্মৃতিচারণ করেন  কথাসাহিত্যিক প্রাবন্ধিক ও অনুবাদক ড. আন্দালিব রাশদী, প্রাবন্ধিক, অনুবাদক ও ঔপন্যাসিক সিরাজ উদ্দিন সাথী, লেখক ও গবেষক ড. মোহাম্মদ আলী খান, লেখক ও পরিবেশ চিন্তক গওহার নঈম ওয়ারী, কথাসাহিত্যিক নাসিমা আনিস,ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন। এ অনুষ্টানে ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মুসলিম মিশনে সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুজ্জামান চৌধুরী ভাদু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,শিক্ষানুরাগি ও সমাজ সেবক মোহাম্মদ রিজাউল করিম সহ অসংখ্য লেখক,কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। সাহিত্য আড্ডায় উপস্থিত গুণীজনেরা নিজেদের সাহিত্যচর্চা, লেখালেখির অভিজ্ঞতা, সৃজনশীল ভাবনা ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ ধরনের সাহিত্য আড্ডা লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নতুন লেখকদের অনুপ্রেরণা জোগানো এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বক্তারা।  

কুমিল্লা বিশ্ববিদ্যালয় | 4 weeks ago
দাম্মাম ও রিয়াদ রুটে চলাচল বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত

দাম্মাম ও রিয়াদ রুটে চলাচল বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবের বিমানবন্দর এলাকায় অনাকাঙ্ক্ষিত হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে সব ধরনের নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।বিমানের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে বিমানের কোনো ফ্লাইট চলাচল করবে না। তবে সৌদিগামী যাত্রীদের যাতায়াতের ভোগান্তি এড়াতে এবং বিকল্প ব্যবস্থা হিসেবে জেদ্দা ও মদিনা রুটের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।সৌদির নিরাপত্তা পরিস্থিতির কারণে হঠাৎ করে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রীরা। অনেককেই বাধ্য হয়ে তাদের পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে।বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত এবং পুনর্বিন্যস্ত নতুন সময়সূচি পরিস্থিতি স্বাভাবিক হলে যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া যেকোনো ধরনের টিকিট পরিবর্তন বা ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে দাম্মাম ও রিয়াদ রুটের যাত্রীদের ঘর থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি ও শিডিউল ভালোভাবে নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভূ-রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার এ ধরনের সংকটে প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের সুরক্ষা রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

জীবনযাপন | 4 weeks ago