দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে

৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে

৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও বাণিজ্য | 3 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু আজ। কেপটাউনে চলছে দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। রাতে কারাবাও কাপে মুখোমুখি চেলসি ও লিভারপুল।মিরপুর টেস্ট: ১ম দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল ৯–৩০মি., টি স্পোর্টসকেপটাউন টেস্ট: ২য় দিনদক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়াবেলা ২–৩০ মি., ট্যাপম্যাডনারী ওয়ানডেভারত–জিম্বাবুয়েবেলা ২–৩০ মি., স্টার স্পোর্টস ২কারাবাও কাপম্যান সিটি–ব্রাইটনরাত ১–৩০ মি., ফ্যানকোডফুলহাম–প্যালেসরাত ১–৪৫ মি., ফ্যানকোডবোর্নমাউথ–অ্যাস্টন ভিলারাত ১–৪৫ মি., ফ্যানকোডসান্ডারল্যান্ড–ব্রেন্টফোর্ডরাত ১–৪৫ মি., ফ্যানকোডলিভারপুল–চেলসিরাত ২টা, ফ্যানকোড

আদর্শ সদর | 3 weeks ago
আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬

আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১২ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৭ মিনিট।জোহর- ১১:৪৬ মিনিট।আসর- ৩:৪৬ মিনিট।মাগরিব- ৫:২৬ মিনিট।ইশা- ৬:৪০ মিনিট।আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:২২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০২ মিনিট।বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ফজর- ৪:৪৭ মিনিট।সূর্যোদয়- ৬:০২ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

খেলা | 3 weeks ago
ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার
১ যুগ পূর্তিতে  আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর  -১ যুগ পূর্তি  উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ‌ ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ওসাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল।  আলোচনা সভায় বক্তারা দৈনিক আজকের সারাদেশের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। তাঁরা সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় | 3 weeks ago
মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান

মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান

গোলাপ ও আঙ্গুর-লতার দেশ ইরানের স্থাপত্য-শৈলী মনমুগ্ধকর ও অনুপম শিল্প-রসে সিক্ত কবিতার মতই অনন্য। যুগে যুগে এখানকার নারাঙ্গী বন, সুদৃশ্য ঝাউ গাছ, দ্রাক্ষাকুঞ্জ, চেনার ও দেবদারুসহ দৃষ্টিনন্দন নানা বৃক্ষ শোভিত সবুজ প্রান্তর, উচ্ছ্ল পাহাড়ী ঝর্ণা আর প্রাকৃতিক বীথিকার সমারোহ ইরানীদেরকে করেছে শিল্প ও সৌন্দর্যপ্রেমী। তাই ইরানী স্থাপত্যশিল্পীরাও সৃষ্টিশীল এই প্রেরণা নিয়ে নগর-সভ্যতাকেও মন-ভোলানো নানা অলংকার দিয়ে সাজিয়ে তুলতে সফল হয়েছেন। প্রকৃতির রূপ-মাধুরির মত ইরানের স্থাপত্য-শৈলী দেখেও আপনার মনে হবে, সুন্দর তুমি কত রূপে কতভাবে প্রকাশিছ আপনারে।দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি; এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে।পারস্য উপসাগরের অন্যান্য তেলসমৃদ্ধ দেশের মতো ইরানেও তেল রপ্তানি ২০শ শতকের শুরু থেকে দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। প্রায় ২০০০ বছর ধরে এ অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে "ইরান" নামে ডাকত। ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেয়া। কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস (বর্তমান ইরানের ফার্স প্রদেশ) বলে ডাকত, এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া , যা বাংলায় লিপ্যন্তর করা হয় পারস্য হিসেবে।১৯৩৫ সালে ইরানের শাসক দেশটিকে কেবল "ইরান" বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এখন এই নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত। ১৫০১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন। ১৯৭৯ সালে ইরানী বিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে।নামকরণ ও উপাধিইরান শব্দটি এসেছে প্রাচীন ফার্সি শব্দ 'এরাম' থেকে। অর্থ— 'আর্যদের দেশ বা ভূমি'। এটি প্রাচীন শব্দ; যা এ অঞ্চলের আর্য জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। একসময় শব্দটি একটি নির্দিষ্ট অঞ্চলের ভৌগলিক সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে একটি জাতিগত ও সাংস্কৃতিক পরিচয় বহন করতে শুরু করে। ঐতিহাসিকভাবে পশ্চিমা বিশ্বে ইরানকে সাধারণত 'পার্সিয়া' নামে উল্লেখ করা হতো। আধুনিককালের 'পার্সিয়ান' নামটি সাধারণত সমস্ত ইরানি নাগরিকদের জন্য উপাধি হিসেবে ব্যবহৃত হতো। অবশ্য পরিভাষাটি ১৯৩৫ সাল পর্যন্ত প্রচলিত ছিল।ভৌগলিক অবস্থান ও আয়তনইরান পশ্চিম এশিয়ার দেশ। এটি মোটামুটি ত্রিভুজাকৃতির। এর বাহু প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ। উত্তর-পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ-পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্রে ও হরমুজ প্রণালির কাছাকাছি হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। ইরান বর্তমানে ৩১টি প্রদেশে বিভক্ত। এটি বিশ্বের ১৭তম সর্বাধিক জনবহুল দেশ। ১৬ লাখ ৪৮ হাজার ১৯৫ বর্গকিলোমিটার আয়তনের দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ও পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র।জনসংখ্যা ও আয়ুষ্কালবিংশ শতাব্দীর শেষার্ধে ইরানের জনসংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত আদমশুমারির তথ্যমতে, দেশটির জনসংখ্যা প্রায় ৯১.৫ মিলিয়ন। তবে সাম্প্রতিক বছরগুলোতে জন্মহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জন্মহার প্রতি হাজার জনসংখ্যায় ১৪.৩ জন; মৃত্যুহার প্রতি হাজার জনসংখ্যায় ৫.৩ জন। ইরানিদের গড় আয়ু ৭৫.৬ বছর। এর মধ্যে পুরুষের ৭৪.৩ এবং নারীর ৭৭.১ বছর।ইতিহাস-ঐতিহ্যইরানের ইতিহাস তিন ভাগে বিভক্ত। যথা—প্রাগৈতিহাসিক যুগ : প্রায় খ্রিষ্টপূর্ব ১ লাখ বছর আগে এ অঞ্চলে মানুষের বসতি গড়ে ওঠে। খ্রিষ্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুতে এ যুগের সমাপ্তি ঘটে।প্রাথমিক যুগ : এ যুগ মূলত খ্রিষ্টপূর্ব প্রথম সহস্রাব্দের প্রথমার্ধজুড়ে বিস্তৃত। তখন ইরানি মালভূমির বিভিন্ন অংশে গড়ে ওঠে সংঘবদ্ধ সমাজ ও রাষ্ট্র কাঠামোর প্রাথমিক রূপ।রাজবংশীয় যুগ : এ যুগ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত। এ সময়ে গড়ে ওঠে পারস্যের বিশাল সাম্রাজ্য। শুরু হয় ইতিহাসে ইরানের দৃশ্যমান উত্থান। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম সহস্রাব্দের মাঝামাঝি সময় ইরানি ইতিহাসে ধীরে ধীরে গড়ে ওঠে তাম্র ও ব্রোঞ্জ যুগের ভিত্তি।রাষ্ট্র হিসেবে মর্যাদাইরান প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাসের দেশ। এর রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস বেশ দীর্ঘ। বিভিন্ন পর্যায়ে এর বিবর্তন ঘটেছে। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রথম পারস্য সাম্রাজ্যের উত্থান ছিল ইরানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর সেলুসিড, পার্থিয়ান ও সাসানীয় সাম্রাজ্যসহ বিভিন্ন সাম্রাজ্য ইরানের ভূমি শাসন করেছে। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় ইসলামি প্রজাতন্ত্র। ইরানের রাষ্ট্র প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস হলো—প্রাচীন যুগ : ধারণা করা হয়, প্রায় ১ লাখ বছর আগে ইরানে মানুষের বসতি ছিল। মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে ইরানের সম্পর্কও প্রাচীন। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মেডিস রাজবংশ ইরানকে শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে। এরপর আসে আচেমেনিড সাম্রাজ্য; যা বিশ্বের প্রথম বৃহত্তম সাম্রাজ্যগুলোর অন্যতম।পারস্য সাম্রাজ্য : আচেমেনিড সাম্রাজ্যের পর সেলুসিড, পার্থিয়ান ও সাসানীয় সাম্রাজ্য ইরান শাসন করে। এ সাম্রাজ্যগুলো ইরানের সংস্কৃতি, বিজ্ঞান ও স্থাপত্যে ব্যাপক অবদান রাখে।ইসলামি যুগ : সপ্তম শতাব্দীতে মুসলিম আরবদের দ্বারা ইরান বিজিত হওয়ার পর ইসলাম ধর্মের প্রসার ঘটে। সাসানীয় সাম্রাজ্যের পতনের পর ইরান মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। ফলে ইসলামি সংস্কৃতি ও স্থাপত্যের বিকাশ ঘটে।সাফাভি সাম্রাজ্য : ১৫০১ সালে সাফাভি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ইরানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। সাফাভিদরা শিয়া ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে ইরানের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে পরিবর্তন আসে।কাজর ও পাহলভি যুগ : সাফাভি সাম্রাজ্যের পর কাজর ও পাহলভি রাজবংশ ইরান শাসন করে। এ সময়কালে ইরান আধুনিকীকরণের পথে অগ্রসর হয়।ইসলামি প্রজাতন্ত্র : ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের মাধ্যমে শাহ রেজা পাহলভির পতন ঘটে। প্রতিষ্ঠিত হয় ইসলামি প্রজাতন্ত্র। এ বিপ্লবের পর থেকে ইরান ইসলামি প্রজাতন্ত্র হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি পায়। ইরানের এ দীর্ঘ ও জটিল ইতিহাস দেশটির সংস্কৃতি, রাজনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে।জাতীয়তা ও শাসন ক্ষমতাজমহুরিয়ে ইসলামিয়ে ইরান বা ইসলামি প্রজাতন্ত্রী ইরানের নীতিবাক্য হলো, স্বাধীনতা, মুক্তি ও ইসলামি প্রজাতন্ত্র। জাতীয় সংগীত হলো, সোরুদে মেল্লিয়ে জমহুরিয়ে ইসলামিয়ে ইরান। রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি তেহরান। সরকারি ভাষা ফার্সি; অন্যান্য ভাষা— আর্মেনীয়, অশুরীয় নব্য-আরামীয়, আজেরি, কুর্দি, লরি, বেলুচি, আরবি ও তুর্কমেনীয়। ধর্ম শিয়া ইসলাম (রাষ্ট্রধর্ম), খ্রিষ্টধর্ম, ইহুদিধর্ম ও জরথুস্ত্রবাদ। ইরানি, ইরানীয় ও পারসিক জাতীয়তাসূচক বিশেষণ। সরকার এককেন্দ্রিক খোমেনিবাদী রাষ্ট্রপতিশাসিত ইসলামি প্রজাতন্ত্র। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান। উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফ। প্রধান বিচারপতি গোলাম হুসাইন মুহসিনি এজেই। আইনসভা ইসলামি মজলিসে শুরা।বার্ষিক বাজেট২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ইরানের সরকারি বাজেট ২০২৩ সালের নভেম্বরে প্রস্তুত করা হয়। এটি সপ্তম পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার অধীনে প্রথম বাজেট। এর মোট ব্যয় আনুমানিক ২,৪৬২,০০০ বিলিয়ন টমান। বাজেটে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম ৩৫ শতাংশ রাখা হয়। সম্প্রচারের জন্য বাজেট বরাদ্দ ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভ্যাট ও ব্যক্তিগত আয়কর বৃদ্ধি করা হয়। ন্যূনতম মজুরি উপার্জনকারীদের জন্য ১০ শতাংশ ও উচ্চ-আয়ের গোষ্ঠীর জন্য ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। সম্পদ, যানবাহনের মালিকানা ও আবাসনের ওপর অতিরিক্ত কর চালু করা হয়। সরকারি কর্মচারীদের বেতন ১৮ থেকে ২০ শতাংশ বাড়ানো হয়।পেশা ও আয়ইরানের অর্থনীতি মূলত একটি মিশ্র ও পরিবর্তনশীল। সেখানে একটি বৃহৎ সরকারি খাত বিদ্যমান। ইরানের জিডিপি প্রায় ৪৩৯.৫ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় প্রায় ৫,৪১৫.২১ মার্কিন ডলার। তেল ও গ্যাস উৎপাদন ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তবে তেহরান স্টক এক্সচেঞ্জে ৪০টিরও বেশি শিল্পখাত অন্তর্ভুক্ত। ইরান খাদ্যদ্রব্য, বিশেষ করে আপেল, গম, যব, কমলা, আখ, আলু, পোল্ট্রি ও সবজি রপ্তানি করে। গোল্ডম্যান স্যাক্?সের প্রতিবেদন অনুসারে, একবিংশ শতাব্দীতে ইরানের বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের অর্থনীতি ক্রয়ক্ষমতা সমতানুযায়ী বিশ্বের আঠারতম। বিশ্বের ১০ শতাংশ তেল ও ১৫ শতাংশ গ্যাস সঞ্চয়সহ ইরানকে পরমাণু শক্তিধর বলে গণ্য করা হয়। ইরানের প্রধান পেশা হলো তেল ও গ্যাস শিল্প। এছাড়া টেক্সটাইল, চিনি পরিশোধন, খাদ্য প্রক্রিয়াকরণ, সিমেন্ট, নির্মাণসামগ্রী, লোহা, ইস্পাত ও যন্ত্রপাতি উৎপাদন উল্লেখযোগ্য শিল্প। ইরানের অর্থনীতির ৬০ ভাগই তেল ও গ্যাস উৎপাদন দ্বারা নিয়ন্ত্রিত। ইরান বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল এবং দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুত ধারণ করে। তেল ও গ্যাস ছাড়াও অন্যান্য পণ্য রপ্তানি করে ইরান। যার মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যালস, ফল, কার্পেট ও অন্যান্য হস্তশিল্প।শিল্পকলা ও সংস্কৃতিকারুশিল্প : ইরানজুড়ে ছড়িয়ে আছে কার্পেটের তাঁত। প্রতিটি এলাকা নিজস্ব নাম বহনকারী বিশেষ নকশা ও মানের কার্পেটের জন্য বিখ্যাত। এগুলো স্থানীয়ভাবে ব্যবহৃত ও রপ্তানি করা হয়। হাতেবোনা কাপড়শিল্প আধুনিক টেক্সটাইল মিলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে আছে। তাঁতিরা মখমল, মুদ্রিত সুতি, উলের ব্রোকেড, শাল ও কাপড়ের জুতা তৈরি করে। খোরাসান তার ফিরোজা কাজের জন্য ও পারস্য উপসাগরীয় অঞ্চল তার প্রাকৃতিক মুক্তোর জন্য পরিচিত। কারুশিল্পের কৌশলগুলো পণ্যের মতো ভিন্ন। ইসফাহান, শিরাজ ও তেহরানের অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারের জন্য কাঠের অসংখ্য সাজসজ্জার জিনিসপত্র উৎপাদিত হয়। তেহরানে মেশিনের তৈরি সিরামিক টাইলস তৈরি করা হয়। পাথর ও মাটি বিভিন্ন ধরনের গৃহস্থালির সরঞ্জাম, ট্রে, থালা ও ফুলদানি তৈরিতেও ব্যবহৃত হয়। মাশহাদ পাথরশিল্পের কেন্দ্র। সারাদেশে মৃৎশিল্প ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। হামাদান এর বৃহত্তম কেন্দ্র।স্থাপত্য : ইরানে গভীর স্থাপত্যের ঐতিহ্য রয়েছে। এলামাইট, আচেমেনিয়ান, হেলেনিস্টিক ও অন্যান্য প্রাক-ইসলামি রাজবংশ তাদের মহত্ত্বের আকর্ষণীয় পাথরের সাক্ষ্য রেখে গেছেন। ইসলামি যুগ থেকে সেলজুক, ইল-খানিদ ও সাফাভিদ রাজবংশের স্থাপত্যের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সে সময়ে নিশাপুর, ইসফাহান ও শিরাজের মতো শহরগুলো ইসলামি বিশ্বের মহান শহরগুলোর মধ্যে স্থান করে নেয়। তাদের অনেক মসজিদ-মাদ্রাসা, মাজার ও প্রাসাদ স্থাপত্য-ঐতিহ্য গঠন করে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত জাতীয় ইরানি স্থাপত্য কাউন্সিল পশ্চিমাদের অন্ধ অনুকরণকে নিরুৎসাহিত করে। আধুনিক চাহিদা পূরণে পরিবর্তিত ঐতিহ্যবাহী ইরানি শৈলীর ব্যবহারকে উৎসাহিত করা হয়। পাহলভি স্থাপত্য কর্মসূচির আকর্ষণীয় উদাহরণ হলো শাহিয়াদ বা শাহের স্মৃতিস্তম্ভ টাওয়ার। ১৯৭৯ সালের বিপ্লবের নামানুসারে এর নাম 'আজাদি বা স্বাধীনতা টাওয়ার' রাখা হয়।ভাষা-সাহিত্য : ইরানি সংস্কৃতি তার সাহিত্যের জন্য সবচেয়ে বেশি পরিচিত। নবম শতাব্দীতে তার বর্তমান রূপে আবির্ভূত হয়। ফার্সি ভাষার মহান গুরু ফেরদৌসি, নিজামি, হাফেজ, জামি ও রুমি আধুনিক যুগে ইরানি লেখকদের অনুপ্রাণিত করে চলেছেন। যদিও রক্ষণশীল ধর্মযাজকদের দ্বারা অশ্লীল বলে বিবেচিত অনেক ধ্রুপদী রচনার প্রকাশনা ও বিতরণ কঠিন ছিল। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ফার্সি সাহিত্য পশ্চিমা সাহিত্যিক ও দার্শনিক ঐতিহ্য দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। তবু ইরানি সংস্কৃতির জন্য এটি প্রাণবন্ত মাধ্যম হিসেবে রয়ে গেছে। গদ্য হোক বা কবিতা, তা প্রভাবশালী ইরানি লেখকদের জন্য সাংস্কৃতিক আত্মদর্শন, রাজনৈতিক ভিন্নমত এবং ব্যক্তিগত প্রতিবাদের বাহন হিসেবে কাজ করে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর অনেক ইরানি লেখক নির্বাসনে যান। পরবর্তীতে দেশের সেরা ফার্সি ভাষার সাহিত্যের বেশিরভাগই বিদেশে লেখা ও প্রকাশিত হয়। তবে বিপ্লব-পরবর্তী যুগে শাহরনৌশ পারসিপুর ও মনিরু রাভানিপুরের মতো লেখকদের দ্বারা নতুন সাহিত্যের জন্ম হয়।সাংস্কৃতিক প্রতিষ্ঠান : ইরানে খুব কম জাদুঘর রয়েছে। যেগুলো আছে, সেগুলো তুলনামূলক সাম্প্রতিক উৎপত্তি। দুটি ব্যতিক্রম হলো, তেহরানের গুলিস্তান প্রাসাদ জাদুঘর। যা ১৮৯৪ সালে খোলা হয়। অন্যটি জোলফা (ইসফাহান)-এর সর্ব ত্রাণকর্তার ক্যাথেড্রাল জাদুঘর। যা ১৯০৫ সালে আর্মেনীয় সম্প্রদায় দ্বারা নির্মিত। শিল্পের জন্য নিবেদিত একমাত্র গ্যালারি হলো তেহরান আধুনিক শিল্প জাদুঘর। এটি ১৯৭৭ সালে খোলা হয়। অন্যান্য সুপরিচিত জাদুঘরের মধ্যে রয়েছে ইরানের জাতীয় জাদুঘর (১৯৩৭), তেহরানের নেগারস্তান (১৯৭৫) ও শিরাজের পারস (১৯৩৮)। তেহরানে অবস্থিত জ্ঞানী সমাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাচীন ইরানি সাংস্কৃতিক সমাজ, ইরানি গণিত সমিতি ও ইরানি মাইক্রোবায়োলজি সোসাইটি। এ ছাড়া সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, প্রত্নতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক বিষয়গুলোর জন্য নিবেদিতপ্রাণ বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে।খেলাধুলা ও বিনোদন : কুস্তি, ঘোড়দৌড় ও ধর্মীয়ভাবে শরীরচর্চা ইরানের ঐতিহ্যবাহী খেলা। বিংশ শতাব্দীতে পশ্চিমা বিশ্ব থেকে দলগত খেলাধুলা চালু হয়। এর মধ্যে জনপ্রিয় রাগবি ফুটবল ও ভলিবল। ইরানি ক্রীড়াবিদরা ১৯৪৮ সালে প্রথম অলিম্পিক গেমসে অংশ নেন। ইরানের বেশিরভাগ অলিম্পিক পদক এসেছে ভারোত্তোলন, মার্শাল আর্ট ও কুস্তি ইভেন্টে। ইরানে ফুটবল বেশ জনপ্রিয়। দেশটির দলটি ১৯৬৮, ১৯৭৪ ও ১৯৭৬ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে। ১৯৭৮ সালে বিশ্বকাপে আত্মপ্রকাশ করে; কিন্তু ১৯৭৯ সালের বিপ্লব ইরানি খেলাধুলার জন্য বড় ধাক্কা ছিল। ফুটবলের জন্য বিপুল জনসমর্থন সহজে দমানো যায়নি।মিডিয়া ও প্রকাশনা : দৈনিক সংবাদপত্র ও সাময়িকী প্রকাশিত হয় তেহরানে। ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি পরিচালনা করে। বিশেষ অনুষ্ঠানে বিদেশি সংবাদদাতাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সংবাদপত্রের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা থাকা সত্ত্বেও সরকারের অভ্যন্তরে রক্ষণশীল ব্যক্তিদের দ্বারা সম্প্রচার মাধ্যম ও ইন্টারনেটের ওপর সেন্সরশিপ ব্যাপক। ১৯৯০-এর দশকের শেষের দিকে ইরানে রাজনৈতিক সংস্কারের প্রসারে সংবাদপত্র, ম্যাগাজিন ও জার্নাল ব্যাপক অবদান রাখে। সর্বাধিক প্রচারিত সংবাদপত্রগুলোর মধ্যে রয়েছে 'ইত্তিলাআত' ও 'কাইহান'। ইরানের রেডিও-টেলিভিশন সম্প্রচার কেন্দ্রগুলো সরকার দ্বারা পরিচালিত। অনুষ্ঠানগুলো ফার্সি ও কিছু বিদেশি ভাষার পাশাপাশি স্থানীয় ভাষা ও উপভাষায় সম্প্রচারিত হয়।সামরিক সক্ষমতাগ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী, সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে ইরানের অবস্থান ১৪তম। প্রতিরক্ষা খাতে দেশটির বাজেট ৯৯৫ কোটি ডলার। নিয়মিত সেনা আছে ১১ লাখ ৮০ হাজার। এর মধ্যে রিজার্ভ সৈন্যসংখ্যা সাড়ে তিন লাখ। মোট সামরিক বিমানের সংখ্যা ৫৫১টি। এর মধ্যে যুদ্ধ বিমান আছে ১৮৬টি, অ্যাটাকিং বিমান সংখ্যা ২৩টি, পরিবহন বিমান আছে ৮৬টি, প্রশিক্ষণ বিমান ১০২টি। হেলিকপ্টার আছে ১২৯টি। অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ১৩টি। ট্যাংক আছে ১৯৯৬টি এবং সাঁজোয়া যান আছে ৬৫ হাজার ৭৬৫টি। রকেট আর্টিলারি এমএলআরএস-এর সংখ্যা ৭৭৫টি এবং সেল্ফ প্রপেলড আর্টিলারির সংখ্যা ৫৮০টি। ১০১টি যুদ্ধজাহাজ রয়েছে; যেখানে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ। সাবমেরিন আছে ১৯টি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দাবি, ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান।যুদ্ধ-বিপ্লবইরানের যুদ্ধ-বিপ্লবকে দুটি প্রধান অংশে ভাগ করা হয়। যথা—ইরানি বিপ্লব (১৯৭৯) : এ বিপ্লব ছিল ইরানের ইতিহাসে গুরুত্বপূর্ণ; যা ১৯৭৯ সালে সংঘটিত হয়। এর ফলে শাহ মোহাম্মদ রেজা পাহলভির পশ্চিমা-সমর্থিত শাসনের অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় ইসলামি প্রজাতন্ত্র। এ বিপ্লবের পেছনে বেশ কিছু কারণ ছিল। যার মধ্যে রয়েছে পশ্চিমা প্রভাবের বিরোধিতা, সামাজিক অবিচার ও রাজনৈতিক নিপীড়ন।ইরাক-ইরান যুদ্ধ (১৯৮০-১৯৮৮) : এ যুদ্ধ ছিল ইরান ও ইরাকের মধ্যে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী সংঘাত। ১৯৮০ সালে ইরাক ইরানের ওপর আক্রমণ করে। ফলে যুদ্ধের সূচনা হয়। যুদ্ধটি উভয় দেশের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ বয়ে আনে। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৮৮ সালে সমাপ্ত হয়। যুদ্ধটি শেষ হওয়ার পর ইরান উপসাগরের শাতিল আরব জলাধার লাভ করে।আধিপত্যের যত কারণআঞ্চলিক মিত্রতা ও প্রক্সি শক্তি : ইরান বারবার দেখিয়েছে, পারস্য জাতি মাথানত করে না। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে পশ্চিমা হস্তক্ষেপ ও অবরোধের মধ্যেও ইরান সামরিক, প্রযুক্তি ও কূটনৈতিক শক্তিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান শুধু অভ্যন্তরীণ সংহতি বজায় রাখেনি, বরং আঞ্চলিক মিত্র ও প্রক্সি শক্তি হিজবুল্লাহ, হুতি, ইরাক ও সিরিয়ার শিয়াগোষ্ঠীর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে।অক্ষুণ্ণ কঠোর শাসনব্যবস্থা : বিগত কয়েক দশকে বহুবার পশ্চিমা শক্তি ও ইসরায়েল ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করেছে। সর্বশেষ সামরিক অভিযানেও নেতানিয়াহু প্রকাশ্যে বলেছিলেন, এ হামলা ইরানে সরকার পরিবর্তনের পথ খুলে দেবে। এমনকি সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ছক কষেছিলেন তিনি। কিন্তু বাস্তবে ইরানের শাসনব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে; বরং অভ্যন্তরীণভাবে আরও ঐক্যবদ্ধ হয়েছে।নতুন ও অভিনব কৌশল : নানা সংঘাত, সামরিক প্রতিরোধ, কূটনৈতিক কৌশল ও অভ্যন্তরীণ সংহতির মাধ্যমে ইরান নতুন এক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্যের অবসান ঘটিয়ে ইরান এখন আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি। পারস্য জাতি প্রমাণ করেছে, তারা মাথানত করে না; বরং ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে জানে। ইরান আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিপ্লব কেবল দেশটির ইতিহাসের নয়, বরং বিশ্বরাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।ইরানে অনেক স্থানীয় স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি ও কীটপতঙ্গ রয়েছে। নেকড়ে, শেয়াল, ভালুক, পাহাড়ি ছাগল, লাল পাহাড়ি ভেড়া ও খরগোশ এখনও বংশবিস্তার করে চলেছে। তবে কাস্পিয়ান বাঘ, কাস্পিয়ান সীলমাছ, হরিণের কিছু প্রজাতি, বনবিড়াল, ইত্যাদি হুমকির সম্মুখীন, যদিও এদের রক্ষা করার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইরানে ৩০০-রও বেশি প্রজাতির পাখি আছে, এদের মধ্যে ২০০-রও বেশি অন্য দেশে অতিথি পাখি হিসেবে বেড়িয়ে আসে।ইরানের সর্বত্র পর্যটকদের জন্য আকর্ষনীয় অনেক ঐতিহাসিক স্থান আছে। বাম শহরে বিখ্যাত রেশম পথের উপর ২০০৩ সাল পর্যন্তও আর্গ-এ বাম নামে বিশ্বের বৃহত্তম adobe জাতীয় দালানটি অবস্থিত ছিল, তবে দুর্ভাগ্যবশত ২০০৩ সালে এক ভয়াবহ ভূমিকম্পে ২০০০ বছরের পুরনো দালানটি প্রায় পুরো ধ্বংস হয়ে যায়। এই একই ভূমিকম্পে বাম শহরের আরও অনেক প্রাচীন দালানও ধ্বংস হয়। ইরান সরকার এগুলি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন। কের্মানশাহ প্রদেশে রয়েছে বেহিস্তুনের শিলালিপি, যাতে পাহাড়ের গায়ে প্রাচীন পারসিক, ব্যাবিলনীয় এবং এলামীয় অক্ষরে অনেক খোদাইকৃত লেখা পাওয়া যায়।গ্রিকেরা ৪০০ খ্রিস্টপূর্বাব্দেও এই শিলালিপিটির উল্লেখ করেছিল। খুজেস্তান প্রদেশে চোগা জানবিল নামে এলামীয় সভ্যতার একটি প্রাচীন কম্পলেক্স রয়েছে। এটি খ্রিস্টপূর্ব ১৩শ শতকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। ইশফাহান শহরের কেন্দ্রস্থলে রয়েছে বিখ্যাত নক্শ-ই জাহান ময়দান। এই ময়দান চারপাশ ঘিরে রয়েছে সাফাভিদ রাজত্বের অনেকগুলি প্রাচীন নিদর্শন, যাদের মধ্যে দক্ষিণের শাহ মসজিদটি অন্যতম।শাহ মসজিদের জুম্মা নামাজ এখানেই পড়া হয়। পাসারগাদায়ে একটি প্রাচীন এলামীয় শহরের ধ্বংসাবশেষ। ফার্স প্রদেশে অবস্থিত শহরটি আর্কেমেনীয় পারসীয় সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল। এর দক্ষিণ-পশ্চিমে আছে পার্সেপোলিস শহর, যা প্রাচীন পারস্যের বিখ্যাত রাজা দ্বিতীয় কুরোশ খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এটি নির্মাণ করেছিলেন। এই শহরের নানা স্থাপত্যকর্ম ও খোদাইকর্মে প্রাচীন পারসিকদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়।এছাড়াও উত্তর-পশ্চিম ইরানের সোলতানিয়েহ শহরের ধ্বংসাবশেষ, বিশেষত ইল-খান ওলজেইতু-র সমাধিস্তম্ভ দর্শনীয় স্থান। পশ্চিম আজারবাইজান প্রদেশে আছে রাজা সুলায়মানের স্মৃতিবিজড়িত তীর্থস্থান তাখ্ত-ই-সুলাইমান। এছাড়াও ফার্স প্রদেশের তাঙ্গে বোলাগি নামের উপত্যকায় খ্রিস্টপূর্ব প্রায় ৫ সহস্রাব্দ প্রাচীন ১৩০টি মনুষ্য বসতির নিদর্শনবিশিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান বিদ্যমান।ছবি ও তথ্য – ইন্টারনেট 

বিশ্ব | 3 weeks ago
বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী

বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন।এরপর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী।আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক শুরু হয়।এর আগে সকাল ১১টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি।শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী প্রমুখ।জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে টোকিও এসে পৌঁছান।

জীবনযাপন | 3 weeks ago
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। তার অভিযোগ, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের একটি প্রতিবেদনে এসব অভিযোগ উঠে এসেছে। এতে ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের কথিত সম্পর্ক এবং এপস্টেইনের অপরাধের সঙ্গে ট্রাম্পের সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের বিবরণ তুলে ধরা হয়েছে। খবর সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনের আগে কিউল অভিযোগ করেছিলেন, ১৯৯৩ সালের নভেম্বরে ট্রাম্প তাকে যৌন হয়রানি করেছিলেন। এবার তিনি দাবি করেছেন, ওই ঘটনার সময় ট্রাম্প তাকে ধর্ষণও করেছিলেন।তবে হোয়াইট হাউস এসব অভিযোগ অস্বীকার করেছে। ট্রাম্পের একজন মুখপাত্র অভিযোগগুলোকে ‘উন্মত্ত ডেমোক্র্যাটদের মরিয়া চেষ্টা’ বলে বর্ণনা করেছেন। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক সাফল্যের কারণে রিপাবলিকানদের যে সমর্থন বাড়ছে, তা থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই এমন চেষ্টা করা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাট কমিটির কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে কিউল জানান, তার বয়স যখন ২৪ বছর, তখন নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় হোটেলটির মালিক ছিলেন ট্রাম্প।কিউলের দাবি, ট্রাম্প তাকে ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) ভর্তির ব্যবস্থা করে দিতে পারবেন বলেও জানিয়েছিলেন। প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প তাকে বলেছিলেন, ‘আমি তোমার দেখভাল করব।’কিউলের সঙ্গে কথা বলা শেষ করে ট্রাম্প সরে যাওয়ার পরপরই এপস্টেইন তার কাছে আসেন বলে দাবি করেন কিউল। এপস্টেইন নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে পরিচয় দেন এবং তাকে মার-আ-লাগোতে একটি পার্টিতে আমন্ত্রণ জানান। প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইন তাকে বলেছিলেন, ‘আমরা ডনের সঙ্গে অনেক পার্টির আয়োজন করি।’ট্রাম্পের দাবি, অপরাধের বিষয়ে সন্দেহ তৈরি হওয়ার অনেক আগেই এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্বের অবসান হয়েছিল। এপস্টেইনকে তিনি বারবার ‘বিকৃত রুচির লোক’ বলে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন, তাকে মার-আ-লাগো ক্লাব থেকে তিনি বের করে দিয়েছিলেন।ডেমোক্র্যাটদের প্রতিবেদনের দাবি অনুযায়ী, পরে ট্রাম্পের এক প্রতিনিধি কিউলকে প্লাজা হোটেলের ওপরের তলায় গিয়ে ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকা ট্রাম্পের সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানান।প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ‘সেখানে ঢোকার পর ট্রাম্প পেছন থেকে কিউলকে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার পোশাক ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত ও কালশিটে দাগ দেখা দেয়।’প্রতিবেদনে আরও বলা হয়, কিউল ধর্ষণের ঘটনাটিকে ‘নৃশংস’ বলে বর্ণনা করেছেন। তার অভিযোগ, ঘটনার পর ট্রাম্প তাকে বিছানার কিনারায় বসান এবং ভিসা ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি আবারও দেন। পাশাপাশি তাকে ঘটনা গোপন রাখার প্রতিশ্রুতি দিতে বলেন। প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়েছে, ‘যা-ই ঘটুক, সবকিছু আগের মতো চলতে হবে।’২০২৪ সালের অক্টোবরে প্রথম অভিযোগ করার সময় কিউল বলেছিলেন, ১৯৯৩ সালে প্লাজা হোটেলে ট্রাম্প তাকে যৌন হয়রানি করেছিলেন। তখন তিনি ডেইলি মেইলকে বলেছিলেন, ‘তিনি আমার ঠোঁটে ও ঘাড়ে চুমু দিয়েছিলেন। আমার পোশাক ওপরে তোলার চেষ্টা করেছিলেন। শরীরের যেখানেই পেরেছেন, আমাকে ধরেছেন ও স্পর্শ করেছেন।’তবে কিউলের দাবি ছিল, ঘটনা এর চেয়ে বেশি দূর গড়ায়নি। তিনি বলেছিলেন, ‘আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত আমি বলেছিলাম, ‘আগে কথা বলি’ বা এ রকম কিছু। এরপর তিনি ধীর-স্থির হয়ে যান।’ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার সাবেক এই মডেলের ধারণা, তার শারীরিক গড়নই তাকে রক্ষা করেছিল এবং কথিত হামলাটি আরও গুরুতর পর্যায়ে যেতে দেয়নি।ডেইলি মেইল সেসময় আরও জানিয়েছিল, কিউলের দীর্ঘদিনের এক বন্ধু বলেছেন, ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের কথা কিউল তাকে প্রথম জানিয়েছিলেন ২০ বছর আগে। বন্ধুটির দাবি, এত বছর পরও ঘটনাটি নিয়ে কিউলের বর্ণনায় কোনো পরিবর্তন আসেনি।এদিকে ২০২৪ সালে কিউলের অভিযোগের পর ট্রাম্পের তৎকালীন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সেগুলোকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছিলেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, এপস্টেইন-সংক্রান্ত যেকোনো বিষয়ে ট্রাম্পকে ‘সম্পূর্ণভাবে দায়মুক্ত করা হয়েছে’।মুখপাত্র বলেন, ‘এই ‘প্রতিবেদন’ উন্মত্ত ডেমোক্র্যাটদের মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক সাফল্যের কারণে রিপাবলিকানদের যে সমর্থন বাড়ছে, তা থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই এই চেষ্টা।’সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে আরও চার নারীর বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। ওই নারীরাও ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ট্রাম্প, এপস্টেইন ও অন্যরা প্লাজা হোটেলে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতাকে ‘শিকার খোঁজার ক্ষেত্র’ হিসেবে ব্যবহার করতেন, যাতে অসহায় তরুণী ও কিশোরীদের টার্গেট করা যায়।প্রতিবেদন প্রকাশের সঙ্গে দেয়া এক বিবৃতিতে কমিটির জ্যেষ্ঠ সদস্য জেমি রাসকিন বলেন, ‘পাঁচ নারী সরাসরি অভিযোগ করেছেন, এপস্টেইনের সঙ্গে থাকা বা তার উপস্থিতিতে ট্রাম্প তাদের ধর্ষণ করেছেন কিংবা যৌন নিপীড়ন চালিয়েছেন। অন্য নারীরা জানিয়েছেন, এপস্টেইন বা ম্যাক্সওয়েল তাদের ট্রাম্পের কাছে পাচার করার চেষ্টা করেছিলেন।’তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্টকে রক্ষা করতে ট্রাম্পের বিচার বিভাগ এসব অপরাধ ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে।’যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রতিবেদনটি প্রকাশিত হলো। এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে ট্রাম্পের ভূমিকা, পাশাপাশি ইরানের সঙ্গে তার যুদ্ধের কারণে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়গুলো রিপাবলিকান প্রার্থীদের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। যদিও মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে প্রার্থী নন।

বিশ্ব | 3 weeks ago
বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে জাপানকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে। ভবিষ্যতে, উন্নয়ন-অগ্রগতিতে জাপানকে পাশে চায় বাংলাদেশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দেন দুই দেশের সরকার প্রধান। বৈঠক শেষে যৌথ সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, পারষ্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর নির্ভর করে জাপান বাংলাদেশ সম্পর্ক। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই দুই দেশের লক্ষ্য বলেও জানান তিনি। এদিকে, যৌথ সম্মেলনে, বাংলাদেশের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়ে দুই সরকার প্রধান গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে। তিনি জানান, বে অব বেঙ্গল ঘিরে  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। বাংলাদেশে মেরিটাইম সেফটির জন্য জাপান সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট কে যুগোপযোগী করার বিষয়ে দুই দেশের ঐকমত্যের কথাও জানান তাকাইচি।এর আগে, জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দিতে জাপান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। এসময়, জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। 

জীবনযাপন | 3 weeks ago
বঙ্গোপসাগর ঘিরে জাপানের বড় চমক!

বঙ্গোপসাগর ঘিরে জাপানের বড় চমক!

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের পরীক্ষিত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), রেল ও অবকাঠামো এবং গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময়ের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারপ্রধান।শীর্ষ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করেই বাংলাদেশ-জাপান বন্ধুত্ব গড়ে উঠেছে। আগামী দিনের উন্নয়ন ও অগ্রগতিতেও তিনি জাপানকে পাশে চেয়ে দেশটির বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগগুলো অনুসন্ধানের উদাত্ত আহ্বান জানান।অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করার কথা পুনর্ব্যক্ত করে বলেন, বঙ্গোপসাগরকে (বে অব বেঙ্গল) ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে টোকিও ব্যাপকভাবে আগ্রহী। দুই নেতার এই ফলপ্রসূ আলোচনার সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলো নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কানতেই-তে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। আনুষ্ঠানিকতা ও পরিদর্শক বইয়ে স্বাক্ষর শেষে দুই নেতা একান্ত বৈঠকে বসেন। দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি, যেখানে দুই নেতা শুভেচ্ছা পানপাত্র (টোস্ট) বিনিময় করেন।চার দিনের এই সফরের প্রথম দিন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে পৃথক বৈঠক করেন।এসব বৈঠকে প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কাফকোর আধুনিকায়ন, দ্বিতীয় সার কারখানা স্থাপন, ইপিএ বাস্তবায়ন এবং অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে জাপানি বিনিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পায়। সফরের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনসহ দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

জীবনযাপন | 3 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরু আজ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। নিউজিল্যান্ড–ভারত তৃতীয় টি–টুয়েন্টিও আজ।জাতীয় ক্রিকেট লিগসিলেট–খুলনাসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিময়মনসিংহ–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিঢাকা–রাজশাহীসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিরংপুর–বরিশালসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি৩য় টি–টুয়েন্টিনিউজিল্যান্ড–ভারতবেলা ১টা, সনি স্পোর্টস ১ ও ট্যাপম্যাডত্রিদেশীয় সিরিজপাকিস্তান–শ্রীলঙ্কাবেলা ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাডকেপটাউন টেস্ট: ১ম দিনদক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়াবেলা ২–৩০ মি., ট্যাপম্যাডকারাবাও কাপফ্লিটউড টাউন–আর্সেনালরাত ২টা, ফ্যানকোড

আদর্শ সদর | 3 weeks ago