দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

আগামী বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ

আগামী বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এর আগে শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এখন ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

বরুড়া | 4 weeks ago
ইরানে সম্ভাব্য হামলাকে ‘ছোট আকারের এপিক ফিউরি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প

ইরানে সম্ভাব্য হামলাকে ‘ছোট আকারের এপিক ফিউরি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি ইরানের বিরুদ্ধে আরও এক দফা সামরিক হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। তিনি এই সম্ভাব্য হামলাকে ‘ছোট আকারের এপিক ফিউরি’ বলে উল্লেখ করেছেন।ফ্লোরিডায় রিপাবলিকানদের একটি নির্বাচনী সমাবেশে তিনি বলেন, “আমরা হয়তো আরও একবার ছোট আকারের এপিক ফিউরি অভিযান চালাতে পারি, অথবা তারা সমঝোতায় আসবে। তারা যদি বুদ্ধিমান হয়, তাহলে শুধু বলবে, চলুন, কাজে নেমে পড়ি।”তবে আরেক দফা সামরিক পদক্ষেপ এড়াতে ইরানকে ঠিক কী কী শর্ত পূরণ করতে হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।‘অপারেশন এপিক ফিউরি’ ছিল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান, যা কয়েক মাস ধরে চলমান যুদ্ধের সূত্রপাত ঘটায়। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যরা নিহত হন।ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে চালানো আগের আরেকটি সামরিক অভিযান—‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, ওই অভিযানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে এবং দেশটির সামরিক শক্তি ও অর্থনীতিকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়া হয়েছে।তিনি বলেন, “অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে আমরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি... আমরা সামরিক, আর্থিক এবং অন্যান্য ক্ষেত্রেও তাদের পরাজিত করেছি, আর এখন আমরা নিশ্চিত করছি যে কাজটি সম্পন্ন হয়েছে।”এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের এক দূত বলেছিলেন, চলতি সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়াবিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি টম ব্যারাক পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “চলতি সপ্তাহান্তে কি হামলা হতে পারে? অবশ্যই পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান খুবই স্পষ্ট। তিনি একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আগ্রহী, প্রস্তুত এবং আলোচনার জন্য সহজলভ্য। আমরা মাসের পর মাস ধরে আলোচনার টেবিলে রয়েছি।”

বিশ্ব | 4 weeks ago
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফুলসুতি কমিউনিটি অব ফরিদপুরের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় শহরের কোট পাড় ‘ ল কেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট’ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন মরহুম ইমারত হোসেন চৌধুরীর নাতি রাফিদ চৌধুরী।   স্মরণসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরী মহান স্বাধীনতা সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৭১ সালে ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সদালাপী, হাসিমুখে কথা বলা ও বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। ফুলসতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই কৃতি সন্তান আজীবন সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও কখনো জামায়াতে নামাজ আদায় করা মিস করতেন না। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করে ফুলসুতি কমিউনিটি অব ফরিদপুরের  প্রধান উপদেষ্টা বদিউজ্জামান ভাদু বলেন, "ইমারত হোসেন চৌধুরী কেবল একজন দেশপ্রেমিক যোদ্ধাই ছিলেন না, বরং তিনি ছিলেন সমাজ পরিবর্তনের একজন কারিগর। তাঁর সততা এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।" ফুলসুতি কমিউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক, গবেষক প্রবীণসাংবাদিক প্রধান উপদেষ্টা বদিউজ্জামান চৌধিুরী ভাদু, । এ সময় মফিজ ইমাম মিলন,  ,দেলোয়ার হোসেন চৌধুরী সাবু, আ. স. ম. জাহাঙ্গীর হোসেন চৌধুরী টিটো, , জি. এইচ লাভলু পাটোয়ারী, নিয়াজুল ইসলাম চৌধুরী, রুমন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, চৌধুরী সাজেদুস, মোহাম্মদ লিটু চৌধুরী এবং চৌধুরী মোহাম্মদ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ, মাওলানা তৈয়বুর রহমান ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় | 4 weeks ago
মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি

মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি আবাসিক মাদ্রাসায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তিনি দাবি করেছেন, মেয়ের প্রতি নির্যাতনের অভিযোগের বিচার চাইতে তিনি মাদ্রাসায় গিয়েছিলেন, কোনো ধরনের মব সৃষ্টি করতে নয়। এ সময় তিনি তার বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর ও ১৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।শুক্রবার (২৩ অক্টোবর) রাত তিনটার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রুমি। এ সময় তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।সংবাদ সম্মেলনে রুমি বলেন, ‘আমি আমার সন্তানের বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করছে, আমি নাকি মব সৃষ্টি করেছি এবং ফ্ল্যাট দখল করতে গিয়েছি। আমি কেন মব সৃষ্টি করব? আমি তো একজন বাবা হিসেবে আমার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে গিয়েছিলাম।’মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগের বিষয়ে রুমি বলেন, সেখানে একটি ছোট কাচের গ্লাস ভেঙেছিল বলে তিনি স্বীকার করছেন। তবে সেটি ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়নি। আমি বলেছি, এর ক্ষতিপূরণ দিয়ে দেব। তবে শিক্ষক আসার আগেই গ্লাসটি ভেঙেছিল। ওই সময়ের ভিডিও রেকর্ডও রয়েছে।তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে রুমি মাদ্রাসার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানানিয়ে বলেন, ‘আমি কোথায় ১৭ লাখ টাকা নিয়ে গেছি, সেটি সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করা হোক। মাদ্রাসায় এত টাকা কীভাবে রাখা হয়, সেই বিষয়টিও পরিষ্কার হওয়া দরকার। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোরও সুষ্ঠু তদন্ত হোক।’শাহজালাল রুমি বলেন, তিনি মাদ্রাসা বা শিক্ষকদের বিরুদ্ধে নন। দ্বীনি শিক্ষার জন্যই মেয়েকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করেছিলেন। কিন্তু সেখানে সন্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি উদ্বিগ্ন। আমি ইসলাম বা প্রকৃত আলেমদের বিরুদ্ধে কথা বলছি না। যারা ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে অপরাধ করে এবং সত্য আড়াল করার চেষ্টা করে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি।’অভিযোগ জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি।রুমি বলেন, ‘ঘটনার বিষয়ে আমি তিন দিন আগেই অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু তিনি বারবার বলেছেন, তিনি কিছু জানেন না। আমি তার কক্ষের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেছি। পরে তার সঙ্গে কথা বলতে গেলে এমন আচরণ করেছেন, যেন তিনি আমার সঙ্গে দেখা করতেই চান না।’রুমি বলেন, ‘আইন যদি মনে করে আমি অপরাধী, তাহলে আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা মেনে নেব। আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি মামলায় লড়ব। তবে আমার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনারও সুষ্ঠু বিচার চাই।’ নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ঘটনার পর থেকে ঠিকমতো ঘুমাতে পারছেন না। একজন বাবা হিসেবে মেয়ের সঙ্গে এমন ঘটনার অভিযোগ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। সংবাদ সম্মেলনে দেশবাসীর সহযোগিতা চেয়ে রুমি বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যে ঘটনার অভিযোগ উঠেছে, তা যদি আপনাদের নিজের সন্তানের সঙ্গে ঘটত, তাহলে আপনারা কি মেনে নিতে পারতেন? আমি আপনাদের কাছে সহযোগিতা চাই।’টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়। এ ছাড়া মাদ্রাসায় ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ পৃথক আরেকটি অভিযোগ দিয়েছে।হুমকির অভিযোগের বিষয়ে ওসি বলেন, মৌখিকভাবে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জীবনযাপন | 4 weeks ago
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি ভিন্নমাত্রার পাঠ্যবই।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নীতি-নৈতিকতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং বাস্তবমুখী কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলো হলো- চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ১৫ বছরের রূপকল্প, বহুমুখী গবেষণা ও নির্দেশনার আলোকেই এনসিটিবি এই নতুন চার পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে ।এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রেও প্রয়োজনীয় সংস্কারে মনোনিবেশ করেন। শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে তুলতে দীর্ঘ বছর উনি (প্রধানমন্ত্রী) কাজ করেছেন। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে যে চিন্তাধারা, অভিজ্ঞতা ও গবেষণা পরিচালনা করেছেন- তারই বহিঃপ্রকাশ হিসেবে পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে নতুন এই বইগুলো।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে গত ১৫ বছর এ বিষয়ে আমি নিজে কাজ করে যেটা বুঝেছি— উনি চান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার, পারিবারিক সংস্কৃতি ও সুনাগরিকের গুণাবলি তৈরি হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে। যার কারণে নির্বাচনে জয়ী হয়ে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য এনসিটিবিকে সম্পৃক্ত করা হয়। এর অধীনে এনসিটিবি একটি টিম গঠন করে, যেখানে এসব পলিসি প্রণয়নে যারা প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি আরও অনেক বরেণ্য শিক্ষাবিদ আছেন, যারা বিভিন্ন পর্যায়ে শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত; তারা প্রধানমন্ত্রীর রূপকল্পটাকে বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে কনসালটেশন এবং মিটিং করেন।’এনসিটিবি সংশ্লিষ্টরা জানান,সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আনন্দ, খেলাধুলা, সংস্কৃতির মেলবন্ধন এবং হাতে-কলমে কারিগরি দক্ষতানির্ভর পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে। এই নতুন পাঠ্যপুস্তক বদলে দেবে নতুন প্রজন্মের শিখন পদ্ধতি ও অভিজ্ঞতা। আগামীকাল ২৫ অক্টোবর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি) সভায় বইগুলো চূড়ান্ত অনুমোদন পাবে। এনসিটিবি জানিয়েছে, চারটি বইয়ের প্রায় ১ কোটি ৫০ লাখ কপি বই মুদ্রণ করা হবে।এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘নতুন চারটি পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি প্রণয়ন ও ভ্যালিডেশন কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ অক্টোবর এনসিসির সভায় অনুমোদনের পরই কন্টেন্টগুলো মুদ্রণের জন্য প্রেসে পাঠানো হবে।’এনসিটিবি জানায়, গত ১২ জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মশালায় বইগুলোর রূপরেখা উপস্থাপনের পর বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সমন্বয়ে চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করা হয়।এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মোহাম্মাদ আবু নাসের টুকু বাসস’কে জানান, নতুন চার বই মুদ্রণের জন্য সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এনসিসি কমিটির চূড়ান্ত অনুমোদনের পর আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রায় দেড় কোটি কপি বই মুদ্রণ কাজ শেষ হবে বলে আশা করছি।খেলাধুলা: সুস্থ জীবনধারা ও আত্মরক্ষার কৌশলএনসিটিবি জানায়, শিক্ষার্থীদের বয়স ও মানসিক বিকাশ বিবেচনায় চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইটি প্রণয়ন করা হয়েছে। ১৪টি গতিশীল অধ্যায়ে সাজানো এই বইটির মূল উদ্দেশ্য শিশুদের শৈশব থেকেই সুস্থ জীবনধারা ও ক্রীড়াচর্চায় আগ্রহী করে তোলা।বইটিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিকস ও দাবাসহ বিভিন্ন খেলার মৌলিক নিয়মকানুন সহজভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখাতে কারাতে, জুডো ও তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক কৌশল স্থান পেয়েছে।এছাড়া খেলার মাঠে বা দৌড়ানোর সময় কেটে যাওয়া, মচকানো, নাক দিয়ে রক্ত পড়া বা হিট স্ট্রোকের মতো পরিস্থিতিতে করণীয় বাস্তবসম্মত ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসাসামগ্রীর ব্যবহার ও ইনজুরি প্রতিরোধের কৌশল এতে হাতে-কলমে শিখবে। শুধু খেলাই নয়; এতে পুষ্টি, সামাজিক দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।প্রস্তাবিত বইয়ের প্রথম অধ্যায়ে ‘স্বপ্ন যখন আকাশ ছোঁয়া’ শীর্ষক একটি বাস্তবমুখী অনুপ্রেরণামূলক গল্প যুক্ত করা হয়েছে। যেখানে একটি প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়মান স্যার ও তার সহকর্মী সাদিয়া আপার হাত ধরে মেয়েদের ফুটবল দল গঠনের প্রেরণার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। সামাজিক বাধা ও কুসংস্কার পেরিয়ে মেহজাবিনসহ একাধিক শিক্ষার্থী ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার গল্প দিয়ে এতে দেখানো হয়েছে কীভাবে খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি পেশা হিসেবে আর্থ-সামাজিক পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারে।এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনা যাতে একমুখী ও ক্লান্তিকর না হয়ে ওঠে, সেদিকে বিশেষ নজর রেখে ‘খেলাধুলা’ বইটি প্রথমবারের মতো প্রণয়ন করা হয়েছে।’বাংলাদেশের সংস্কৃতি : ঐতিহ্য, মূল্যবোধ ও নতুন কুঁড়িএনসিটিবি সংশ্লিষ্টরা জানান, দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের নিবিড় পরিচয় ঘটাতে ১১টি অধ্যায়ে প্রণয়ন করা হয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটি। এতে ভাষা, পোশাক, শিল্পকলা, খাদ্য সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারা বর্ণিল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।বইটিতে বাংলা বর্ণমালা চর্চা, বিদ্যালয় উৎসব, জাতীয় পতাকা উত্তোলন ও পিঠা-পুলির মেলবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের যৌথ সিদ্ধান্ত গ্রহণ ও গৃহস্থালির পারস্পরিক সহযোগিতার আধুনিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া একটি বিশেষ অধ্যায়ে শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ির’ ইতিহাস, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং বিজয়ীদের দুর্লভ ছবি যুক্ত করা হয়েছে।লার্নিং উইথ হ্যাপিনেস : ভীতিহীন ও আনন্দময় শিখনদর্শনএনসিটিবি সংশ্লিষ্টরা জানান, পড়াশোনাকে ভীতিমুক্ত ও অত্যন্ত আনন্দদায়ক করার দর্শন নিয়ে আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬টি অধ্যায়ে প্রণীত হয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটি, যা বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় যুক্ত হতে যাওয়া একটি নতুন ধারণা ও পাঠ্যক্রম।প্রচলিত পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে আনন্দময় অভিজ্ঞতা, পারস্পরিক মিথস্ক্রিয়া ও সহপাঠক্রমিক নানা কার্যক্রমের মধ্য দিয়ে কীভাবে জ্ঞান অর্জন করা যায়—তা এতে তুলে ধরা হয়েছে। বইটি পাঠ্যভার অনেকাংশে হালকা করবে। এতে শিক্ষার্থীরা নিজ স্বাস্থ্য, চারপাশের পরিবেশ ও দৈনন্দিন অভিজ্ঞতার আলোকেই আনন্দঘন উপায়ে শিখন ফল অর্জনে সক্ষম হবে।এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, এই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে— শেখা শুধু মুখস্থ করা বা পরীক্ষার প্রস্তুতির বিষয় নয়; বরং নিজের জীবন, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা, সৃজনশীলতা, পারস্পরিক সম্পর্ক এবং দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়েও শেখা সম্ভব।আমার কারিগরি শিক্ষা: ছোট উদ্যোগ, বড় সম্ভাবনাএনসিটিবি জানিয়েছে, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে হাতে-কলমে শেখার অভ্যাস ও সমস্যা সমাধানের মানসিকতা তৈরিতে ৮টি অধ্যায়ে প্রণয়ন করা হয়েছে ষষ্ঠ শ্রেণির ‘আমার কারিগরি শিক্ষা’ বই। শিক্ষার্থীকে শুধু ‘আমি কী জানি’ তত্ত্বের মাঝে আটকে না রেখে ‘আমি কী করতে পারি’ সে বিষয়ে স্বাবলম্বী করে তোলাই এর মূল শিক্ষাদর্শন।কারিগরি শিক্ষা পরিচিতি, চারপাশের প্রযুক্তি ও নতুন বিশ্ব, ছোট উদ্যোগ বড় সম্ভাবনা, যারা গড়ে, তারাই বদলায়, সবুজ প্রযুক্তি ও টেকসই জীবনযাপনসহ বাস্তব জীবনের নানা কারিগরি সমস্যা চিহ্নিত করা এবং প্রযুক্তির সহায়ক ব্যবহারের মাধ্যমে মৌলিক সমাধান খোঁজার একটি শক্ত ভিত্তি স্থাপন করবে বইটি। এছাড়া নতুন চারটি বইয়ে শব্দকোষের মতো বিশেষ অধ্যায় যুক্ত করা হয়েছে।উপদেষ্টা মাহ্দী আমিন জানান, আমাদের লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে শুরু হওয়া ক্রীড়া ও সংস্কৃতি বিষয় দুটি আগামী শিক্ষাবর্ষে শুরু হয়ে পরবর্তী সময়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত করা হবে। অন্যদিকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং কারিগরি শিক্ষা বিষয় দুটি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব ক্লাসের পাঠ্যক্রমে যুক্ত করা হবে।এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর ড. এ. কে. এম শওকত আলী খান বলেন, ‘নতুন এই চারটি পাঠ্যপুস্তক প্রবর্তনের ফলে শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে আনন্দময় পরিবেশে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।’ সূত্র: বাসস

বরুড়া | 4 weeks ago
সৌদি আরবের বিরুদ্ধে প্রচারে নতুন কৌশল নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, আসছে এপস্টেইনের নাম

সৌদি আরবের বিরুদ্ধে প্রচারে নতুন কৌশল নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, আসছে এপস্টেইনের নাম

সৌদি আরবের বিরুদ্ধে প্রচারে নতুন কৌশল নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবার তাদের অস্ত্র ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, বরং যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের নাম।মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা এপস্টেইন-সংশ্লিষ্ট নথি ব্যবহার করে সৌদি আরবকে বিব্রত করার চেষ্টা করছে গোষ্ঠীটি। বিশেষ করে পবিত্র কাবার গিলাফের মতো দেখতে কাপড় এপস্টেইনকে উপহার দেওয়ার তথ্যকে সামনে আনছে তারা।গত শুক্রবার (২৩ অক্টোবর) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।এপস্টেইনের নথি ঘিরে হুথিদের প্রচারপ্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে এপস্টেইন-সংশ্লিষ্ট কিছু নথিকে কেন্দ্র করে প্রচার চালাচ্ছে হুথিরা।এসব নথিতে সৌদি রাজদরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এপস্টেইনকে কাবার গিলাফের আদলে তৈরি কাপড় উপহার দেওয়ার তথ্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।হুথিরা এ ঘটনাকে সৌদি আরবের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিবৃতি, ভিডিও, গান, বক্তৃতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের পোস্টের মাধ্যমে এসব বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন করে। অন্যদিকে, দেশটির বড় অংশ নিয়ন্ত্রণ করছে হুথিরা।এই সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবকে রাজনৈতিকভাবে দুর্বল করতে প্রচারযুদ্ধ চালাচ্ছে গোষ্ঠীটি।প্রচারের কেন্দ্রে পবিত্র মক্কাহুথিদের সাম্প্রতিক প্রচারে পবিত্র মক্কা ও কাবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত গ্রীষ্মে সংঘাত আবার তীব্র হওয়ার পর তাদের এই প্রচার আরও গতি পেয়েছে। নিজেদের ইসলামের রক্ষক এবং বিদেশি প্রভাবের বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তারা।গত মাসে সৌদি আরব অভিযোগ করেছিল, হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে হুথিরা এ অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে।মুসলিমদের পবিত্রতম স্থান কাবা শরীফ মক্কায় অবস্থিত। ফলে এ স্থানকে ঘিরে যেকোনো বিতর্ক ধর্মীয় ও রাজনৈতিকভাবে সংবেদনশীল।দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত সৌদি আরবের বিরুদ্ধে এপস্টেইন-সংশ্লিষ্ট অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন।তার বক্তব্যের সারকথা ছিল, যারা এপস্টেইনকে কাবার গিলাফ দিয়েছিল, তারাই মক্কাকে লক্ষ্যবস্তু করছে।তবে সৌদি কর্মকর্তারা এ অভিযোগ কিংবা কাপড় উপহার দেওয়ার প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি বলে উল্লেখ করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারহুথিদের এই প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরাও যুক্ত হয়েছেন।ইয়েমেনের কৌতুক অভিনেতা মুস্তাফা আল-মোমারি এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার অনুসারীর সংখ্যা ২৭ লাখের বেশি।এ ছাড়া ইয়েমেনের একজন ঐতিহ্যবাহী সংগীতশিল্পীও এ অভিযোগ নিয়ে গান লিখেছেন।প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মুস্তাফা আল-মোমারি হুথি ও সৌদি আরব নিয়ে তার অবস্থানে পরিবর্তন এনেছেন। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করেছেন।এসব ভিডিও, গান ও বক্তব্যের মাধ্যমে হুথিরা নিজেদের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে।হুথিদের বক্তব্যে বারবার এপস্টেইনহুথিদের নেতা আবদুল মালিক আল-হুথির বিভিন্ন বক্তৃতায়ও এপস্টেইনের প্রসঙ্গ এসেছে।গত ফেব্রুয়ারিতে দেওয়া এক বক্তব্যে তিনি এপস্টেইন-সংশ্লিষ্ট নথির গুরুত্ব তুলে ধরেন। তার দাবি ছিল, এসব নথিতে এমন একটি নেটওয়ার্কের তথ্য রয়েছে, যা নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের তৈরি করে।এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে মারা যান। কর্মকর্তারা তার মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছিলেন।এপস্টেইনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তি ও মহলের যোগাযোগ নিয়ে প্রকাশিত নথিগুলো আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়।প্রচার কতটা প্রভাব ফেলছে?হুথিদের এই কৌশল কিছু ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে নিয়মিত আলোচনা করা ডানপন্থি জনপ্রিয় পডকাস্টার জেক শিল্ডস হুথিদের প্রশংসা করেছেন।তিনি হুথিদের দৃঢ়তার প্রশংসা করে তাদের প্রতি সমর্থন প্রকাশ করেন।তবে এ ধরনের প্রতিক্রিয়া থেকে হুথিদের প্রচার কতটা ব্যাপক প্রভাব ফেলছে, তা নিশ্চিতভাবে বলা যায় না।সূত্র: এনডিটিভি, দ্য নিউইয়র্ক টাইমস

বিশ্ব | 4 weeks ago
আজকের নামাজের সময়সূচি : ২৪ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ২৪ অক্টোবর ২০২৬

আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি, ৮ কার্তিক ১৪৩৩ বাংলা, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৫ মিনিট।জোহর- ১১:৪৭ মিনিট।আসর- ৩:৫০ মিনিট।মাগরিব- ৫:৩১ মিনিট।ইশা- ৬:৪৫ মিনিট।আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:২৫ মিনিট।আজ সূর্যোদয়- ৫:৫৯ মিনিট।রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ফজর- ৪:৪৬ মিনিট।সূর্যোদয়- ৬:০০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

খেলা | 4 weeks ago
ভূমধ্যসাগরের উপকূলে একের পর এক ১২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির সিসিলি দ্বীপ

ভূমধ্যসাগরের উপকূলে একের পর এক ১২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির সিসিলি দ্বীপ

ভূমধ্যসাগরের উপকূলে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির সিসিলি দ্বীপ। কয়েক ঘণ্টার মধ্যে ১২টি কম্পন অনুভূত হওয়ার পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালার্মো ও মেসিনা শহরের কয়েকটি স্কুল খালি করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। পরে একের পর এক কম্পন রেকর্ড করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েকটি কম্পনের মাত্রা ৫ পর্যন্ত পৌঁছায়।সিসিলির উপকূলীয় এলাকায় সুনামির ঝুঁকি বিবেচনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি দপ্তরের কর্মীদেরও ভবন থেকে বের করে আনা হয়।পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালতও সতর্কতামূলকভাবে খালি করা হয়েছে। সিসিলি ও মূল ইতালির মধ্যবর্তী লিপারি দ্বীপেও শিক্ষার্থী ও পৌরসভার কর্মীরা বিভিন্ন ভবন ছেড়ে বেরিয়ে আসেন।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিসিলির উত্তর উপকূলের পালার্মো শহর থেকে ৬০ মাইলেরও কম দূরে। শহরটির জনসংখ্যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার।পালার্মো ছাড়াও পত্তি, লিকাটা, কাপো দ’অরলান্দো ও কামপোফেলিচে দি রোচেল্লায় কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে সমুদ্রের নিচে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।তবে, ইতালির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক হিসাবে, ওই কম্পনের মাত্রা ছিল ৫। পরে তা সংশোধন করা হয়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কেউ আহত হয়েছেন বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, এমন খবর পাওয়া যায়নি।পালার্মোর মেয়র রবার্তো লাগাল্লা জানিয়েছেন, পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এক বিবৃতিতে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব।উপকূলীয় এলাকার বাসিন্দা ও সেখানে অবস্থানকারীদের সমুদ্র থেকে দূরে থাকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন মেয়র।এর আগে, চলতি মাসের শুরুতে সিসিলির মারসালা শহর ও আশপাশের এলাকায় টর্নেডো আঘাত হানে। বিশেষজ্ঞরা ঘটনাটিকে ভূমধ্যসাগরীয় এ দ্বীপের জন্য প্রায় নজিরবিহীন বলে উল্লেখ করেছিলেন।গত ৯ অক্টোবরের ওই ঘটনায় বেশ কয়েকটি যানবাহন উল্টে যায় এবং দুজন গুরুতর আহত হন। ঘূর্ণিঝড়ের আঘাতে একটি বাড়ি ধ্বংস হয়। ক্ষতিগ্রস্ত হয় একটি স্কুলসহ বেশ কয়েকটি ভবন। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

বিশ্ব | 4 weeks ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজ শনিবার (২৪ অক্টোবর) টিভির পর্দায় থাকছে নিউজিল্যান্ড–ভারত দ্বিতীয় টি–টুয়েন্টি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে ম্যান সিটি, আর্সেনাল, চেলসি, টটেনহাম ও ভিলা।জাতীয় ক্রিকেট লিগসিলেট–খুলনাসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিময়মনসিংহ–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিঢাকা–রাজশাহীসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিরংপুর–বরিশালসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি২য় টি–টুয়েন্টিনিউজিল্যান্ড–ভারত, বেলা ১টা, সনি স্পোর্টস ১ ও ৫বাংলাদেশ ফুটবল লিগমোহামেডান–ওয়ান্ডারার্স, বেলা ২–৪৫ মি., টি স্পোর্টসকিংস–চট্টগ্রাম সিটিবিকেল ৫–৩০ মি., টি স্পোর্টসইংলিশ প্রিমিয়ার লিগঅ্যাস্টন ভিলা–ম্যান সিটিবিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানীআর্সেনাল–এভারটনরাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানীচেলসি–টটেনহামরাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানীলা লিগাভ্যালেন্সিয়া–ভিয়ারিয়ালরাত ১০–৩০ মি., টি স্পোর্টসআতলেতিকো–দেপোর্তিভোরাত ১টা, টি স্পোর্টস

আদর্শ সদর | 4 weeks ago
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ ৬ জন নিহত আহত ৯

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ ৬ জন নিহত আহত ৯

মাহবুব পিয়াল,ফরিদপুর  : ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলা এলাকায় বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেট কারের উপরে উল্টা পড়ে। এই ঘটনায় অটোরিক্সশা চালক ও অটোরিশার যাত্রী  মা এবং ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া মধুখালীর আড়কান্দা নামক স্থানে বাস- অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছে। উভয় সড়ক দুর্ঘটনায় ৯ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে. আজ শুক্রবার দুপুর তিনটার দিকে আধা ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটো রিক্সা যাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার ছেলে শাওন (৭) ও তার স্ত্রী সুমি বেগম (৩২)। চালক অজ্ঞাত।   পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি অটোরিক্সশা কানাইপুর থেকে ফরিদপুর শহরে যাওয়ার পথে কানাইপুরের তেতুলতলা পৌছালে বিপরিত দিক থেকে আসা বালু বোঝা ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে। এসময় একটি প্রাইভেটকারও ট্রাকের নিচে চাপা পরে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দুইযান যানবাহনের  হতাহত যাত্রীদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটো রিক্সা যাত্রী মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।  এদিকে প্রাইভেট কারের এক যাত্রী ও অটোরিকশার চালক বালুর ট্রাকের নিচে আটকা পড়লে ফায়ার সার্ভিসের ঘন্টা ব্যাপী চেষ্টায় তাদের কে উদ্ধার করা হয়।    এই ঘটনায় প্রাইভেট কারের চার যাত্রী আহত হয়। ও অটোরিকশায় থাকা পাচ জনের মধ্যে দুইজন নিহত হয়। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ, ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। দুর্ঘটনায় প্রাইভেট কারের পাশাপাশি একটি অটোরিকসহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় হাসপাতালে নেয়ার পরে মা ও ছেলের মৃত্যু হয়। এছাড়া আরো তিনজন আহত আছে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।   এদিকে  ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আরকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকা গামী কিং ফিসার নামের যাত্রীবাহি বাসটি আড়কান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিন জন নিহত হয়। আহত হয় আরো ৪ জন।   আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম রেজা জানান, মাগুরা জেলা থেকে সকালে ফরিদপুরে একটি কর্মশালায় যোগ দিতে আসে ৭ শিক্ষার্থী। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় | 4 weeks ago