দ্য পদ্মা২৪.কম

অনুসন্ধান করুণ

নামাজের সময়সূচি: ২১ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ২১ নভেম্বর ২০২৬

আজ শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ১১ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৫:০০ মিনিট।জোহর- ১১:৪৮ মিনিট।আসর- ৩:৩৫ মিনিট।মাগরিব- ৫:১৫ মিনিট।ইশা- ৬:৩১ মিনিট।আজ শনিবার, ২১ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:১৭ মিনিট।রোববার, ২২ নভেম্বর ২০২৬ফজর- ৫:০০ মিনিট।সূর্যোদয়- ৬:১৮ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 1 day ago
দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে

দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে

দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। টানা ৮ দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ টাকার কাছাকাছি দামে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকার কিছু বেশি দামে।দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০ নভেম্বর সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ২৮ হাজার ৫০৮ টাকা।বাজুস নির্ধারণ করা সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে এক লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি এক হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থনীতি ও বাণিজ্য | 1 day ago
আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে: আইজিপি

আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।তিনি বলেন, আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইজিপি আলী হোসেন বলেন, আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন,সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। (অশান্তি তৈরি করে) এমন (লোকজনের) সংখ্যা খুব বেশি নয়।পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি... পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।সাম্প্রতিক সহিংতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি বলেন, আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশপ্রধান বলেন, সে ক্ষেত্রে আগেও আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের (আন্দোলনকারীদের) প্রতি আমাদের যেন স্ট্রিক্ট (কঠোর) অবস্থানে যাওয়া না লাগে।এর আগে সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি ফারুক আহমেদ।এরপর গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি আলী হোসেন। সেখানে থেকে শহরের সার্কিট হাউসে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করেন পুলিশপ্রধান, বিজিবি ও এসআরবি ডিজি। এতে গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল, ফরিদপুরসহ আশপাশের জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ পুলিশ, বিজিবি ও এসআরবির কর্মকর্তারা অংশ নেন।এ ছাড়া সকালে ঢাকা থেকে গোপালগঞ্জ শহরে আসার পথে পুলিশপ্রধান, বিজিবি ও এসআরবির ডিজি পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি।

জাতীয় | 2 days ago
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল ঢেলে আগুন

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল ঢেলে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শুক্রবার (২০ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা পৌনে তিনটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন নেতা–কর্মীরা। এ সময় কার্যালয়ের দুটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এরপর প্রায় পাঁচ মিনিট অবস্থান করে তাঁরা সেখান থেকে চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে তিনটার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ভাঙচুরে কার্যালয়ের দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দরজা ও ফটক ক্ষতিগ্রস্ত হয়।ওসি শামসুজ্জামান আরও বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে পুলিশ গিয়ে সেখানে নিষিদ্ধ সংগঠনের কাউকে পায়নি। মিছিলের ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। তাঁদের আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ | 2 days ago
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়টির গতিও বেড়েছে।গত দুই দিন ধরে কলকাতা ও আশপাশের এলাকা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এতে কয়েকটি এলাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গসহ উপকূলীয় এলাকায় দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। সময় বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। কলকাতা ও শহরতলিতে ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে শহরের নিচু এলাকাগুলোতে পানি জমতে পারে।প্রয়োজনে কলকাতার আন্ডারপাসগুলো বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে পৌরসভাকে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল, পূর্ব মেদিনীপুরের মন্দারমণি, দীঘা ও শঙ্করপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে।পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকায় পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার চালাচ্ছে রাজ্য প্রশাসন। মন্দারমণি, দীঘা, বকখালি, গঙ্গাসাগর ও ডায়মন্ড হারবারের মতো পর্যটনকেন্দ্রগুলোতে সমুদ্রে গোসল ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্স কর্মীদের। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মেদিনীপুর ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গেও পড়তে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।টানা বৃষ্টিতে আমন ধানের জমিতে পানি জমতে শুরু করেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকেরা।জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জেলার প্রশাসনিক দপ্তরে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য প্রশাসন।

আন্তর্জাতিক | 2 days ago
বৃষ্টির কারণে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে

বৃষ্টির কারণে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে

গতকাল থেকে টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে সব ধরনের সবজির। ফলে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছে বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা, ফলে আজ ঢাকায় সবজির ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। সব মিলিয়ে চাহিদার তুলনামূলক সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে।শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।আজকের বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পটল প্রতিকেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা, উচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া প্রতি কেজি ধন্দুল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মুলা প্রতি কেজি ৮০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, সিম মান ভেদে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, পুরাতন টমেটো প্রতি কেজি ২২০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, জালি ও লাউ প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন চাকরিজীবী ফারুক হোসেন বলেন, বৃষ্টির কারণে আজ বাজারে সবজির দাম তুলনামূলক বেশি। গত পরশুদিন যে দাম ছিল সেই তুলনায় আজ প্রতিটা সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছে, বৃষ্টির কারণে নাকি কারণ বাজারে আজ সবজির সরবরাহ একেবারেই কম। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সকাল থেকে বৃষ্টি সে কারণেই মূলত সবজির দাম বেড়েছে।সবজির দাম বৃদ্ধি বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা হাসান বলেন, আজ সকালে কারওয়ান বাজারে মাল কিনতে গিয়ে দেখি সবজির সরবরাহ একেবারেই কম। মূলত গতকাল বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারিনি কৃষকরা। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ একটু সবজির দাম বাড়তি যাচ্ছে।তিনি বলেন, আজকাল এই সবজির দাম বাড়তি থাকবে বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে গেলে সেল সবজির দাম কমে আসবে। এছাড়া শীত মৌসুম শুরু হচ্ছে তার মানে সবজির পুরা মৌসুম , শীতের এই পুরো মৌসুম জুড়ে সবজির দাম কম থাকবে বাজারে। আজ যে কিছুটা সবজির দাম বাড়তি এর একটাই কারণ বৃষ্টির প্রভাব। আবার যদি কাল থেকে সবজি সরবরাহ ঠিকঠাক হয়ে যায়, তখন ফের সবজির দাম কমে যাবে।

জাতীয় | 2 days ago
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

ঘাত-প্রতিঘাত, আন্দোলন, বিসর্জন আর অর্জনের অভিজ্ঞতা। সেই পথচলা তাকে নিয়ে এসেছে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন।মহান মুক্তিযুদ্ধের তিন বছর আগে, সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও গৃহবধু খালেদা জিয়ার পরিবারে আদরের 'পিনু'র জন্ম। এরপর থেকেই যেন লড়াইয়ের শুরু। বাবা রণাঙ্গনে আর মায়ের সঙ্গে নিরাপদ জীবনের খোঁজে ছুটে বেড়ানো; কখনোবা সেনা হেফাজতে। স্বাধীন দেশকে ধীরে ধীরে বড় হতে হতে দেখলেন, দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ, সিপাহী জনতার বিপ্লব, বাবার রাজনীতি। কৈশোরে পা দিতে না দিতেই হারান বাবাকে।এরপর মায়ের আঁচলসঙ্গী। স্বৈরাচারবিরোধী আন্দোলন শেষে বেগম খালেদা জিয়া যখন সরকারপ্রধান, সন্তান তারেক রহমানে মায়ের পাশে পাশে। ২০০১ এর পর থেকেই তারেক রহমান মূলত পুরোদমে সক্রিয় হন রাজনীতিতে। নিজের ভাবনা আর কর্মকাণ্ড দিয়ে তৃণমূলের নেতাকর্মীর পাশাপাশি মা খালেদা জিয়াকেও মুগ্ধ করেন তিনি।ক্ষমতা দেখেছেন, দেখেছেন ক্ষমতার পালাবদলও। ২০০৭ সালে গ্রেফতার হন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে উঠে। একপর্যায়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া। এরপর দীর্ঘ সংগ্রামের ইতিহাস।দেশে নেতাকর্মীদের ওপর অবর্ননীয় নির্যাতন-নীপিড়ন। গুম-খুন, গ্রেফতার আর হামলা-মামলায় বিপর্যস্ত বিএনপি। দূর পরবাসে বসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ভাবনায় তারেক রহমান। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের সময় হারান ছোট ভাই আরাফাত রহমান কোকোকে আর কারাগারে মা। তবুও যেন ভীষণ ধীর-স্থির।অবশেষে চব্বিশের গণঅভ্যুত্থান। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করলেন বিদেশ থেকেই। প্রতিষ্ঠা করলেন নিজের নেতৃত্ব। এভাবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন।ফিরতে না ফিরতেই মা বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে। দল ও দেশের চিন্তা তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এলো, বিপুল জনরায়ে সরকার গঠন করলেন তারেক রহমান। নির্বাচনপূর্ব আর পরে, অবিরাম ছুটে বেড়ানো দেশজুড়ে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান। গোটা দেশকে বদলে দেয়ার স্বপ্নবাজ তারেক রহমানকে দেখছে দেশ। এক প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনে, গতিময় কর্মকাণ্ড দৃষ্টি কেড়েছে জনতার।তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।এছাড়া, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

জাতীয় | 2 days ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি আজ ভারত। পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট চতুর্থ দিন মাঠে গড়াবে। চলছে এশিয়া কাপ রাইজিং স্টারস।ওয়েলিংটন টেস্ট: ২য় দিননিউজিল্যান্ড–ভারতভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫রাওয়ালপিন্ডি টেস্ট: ৪র্থ দিনপাকিস্তান–শ্রীলঙ্কাসকাল ১০–৩০ মি., টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টসএশিয়া কাপ রাইজিং স্টারসপাকিস্তান ‘এ’–আমিরাতদুপুর ১২টা, সনি স্পোর্টস ২ভারত ‘এ’–নেপালবিকেল ৪টা, সনি স্পোর্টস ১অ–১৭ বিশ্বকাপ ফুটবলস্পেন–চীনরাত ৮টা, ডিএজেডএনইতালি–জ্যামাইকারাত ৯টা, ডিএজেডএনসেনেগাল–ক্রোয়েশিয়ারাত ৯–৩০ মি., ডিএজেডএনলা লিগাবিলবাও–এসপানিওলবেলা ২টা, টি স্পোর্টস

খেলাধুলা | 2 days ago
নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬

আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ১০ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি ফজর- ৪:৫৮ মিনিট। জোহর- ১১:৪৮ মিনিট। আসর- ৩:৩৬ মিনিট। মাগরিব- ৫:১৫ মিনিট। ইশা- ৬:৩২ মিনিট।আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:১২ মিনিট। আজ সূর্যোদয়- ৬:১৬ মিনিট। শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ফজর- ৫:০০ মিনিট। সূর্যোদয়- ৬:১৭ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে- চট্টগ্রাম: -০৫ মিনিট। সিলেট: -০৬ মিনিট। যোগ করতে হবে- খুলনা: +০৩ মিনিট। রাজশাহী: +০৭ মিনিট। রংপুর: +০৮ মিনিট। বরিশাল: +০১ মিনিট। (সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 2 days ago
দেশের বাজারে সোনার গহনার দামে বড় পতন

দেশের বাজারে সোনার গহনার দামে বড় পতন

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।বিস্তারিত আসছে...

অর্থনীতি ও বাণিজ্য | 2 days ago