নিউজ ২১১
জীবনযাপন

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ৩০ মিনিটে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি।

সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় তিনি আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পর্যবেক্ষণ করেন।

সকাল ১০টা ৩০ মিনিটে খুলনার দাকোপে অবতরণের পর তিনি সড়ক ও নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেন।

দুপুর ১২টা ৪৫ মিনিটে মোংলার বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি 'বানৌজা মোংলা'-য় পৌঁছানোর পর মধ্যাহ্নবিরতি নেবেন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সেখানে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন।

বিকেল ৩টায় তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

দিনব্যাপী সফর শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল ৫টা নাগাদ তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।